নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জীবন সচেতনতা   সিইসির পদত্যাগের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ
সিইসির পদত্যাগের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ
  জীবন সচেতনতা || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন বাতিল করায় সিইসির পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভোটাররা। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল থেকে ভোট বন্ধের প্রতিবাদে ভোটররা বিক্ষোভ মিছিল নিয়ে ফুলছড়ি উপজেলা পরিষদ চত্ত্বরে জমায়েত হন। এরপর তারা বিক্ষোভ মিছিল করেন। বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ফুলছড়ি উপজেলা পরিষদ ও নির্বাচন অফিস ঘেড়াও করে প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ করে। এসময় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সেলিম পারভেজ, শহিদুল ইসলাম, অ‌্যাডভোকেট নুরুল আমিন। তারা দীর্ঘ সময় ফুলছড়ি-গাইবান্ধা সড়ক অবরোধ করে রাখেন। এদিকে, গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব জানান, ১২ অক্টোবরে গাইবান্ধা-৫ আসনে ভোট জালিয়াতি ও অনিয়মের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচনে অনিয়মের কারণে প্রিজাইডিং অফিসার মাজেদুল ইসলাম বাদী হয়ে সাঘাটা থানায় সুজন নামের এক ব্যক্তির নাম উল্লেখ করে মামলা করেছেন।গাইবান্ধার জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, নির্বাচনে অনিয়মের কারণে একটি মামলা দায়ের করা হয়েছে। দোষীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...