নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   উন্নয়ন দেখে নৌকায় ভোট দিবেন – মন্ত্রী গোলাম দস্তগীর গাজী
উন্নয়ন দেখে নৌকায় ভোট দিবেন – মন্ত্রী গোলাম দস্তগীর গাজী
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৫ আগস্ট, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ -রূপগঞ্জ প্রতিবেদকঃ  বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন আপনারা দেশের উন্নয়ন দেখে নৌকায় ভোট দিবেন। আওয়ামী লীগ সরকারের আমলে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দেশের এ উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে পুনরায় বিজয়ী করবেন।

শনিবার (৫ আগস্ট) কর্মসুচির চতুর্থ দিনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ভুলতা ইউনিয়নের সোনাবো, পাচাইখা, মর্তুজাবাদ, ভায়েলা,মাঝিপাড়া, পাড়াগাঁও, মাছুমাবাদ, হাটাবো ও আতলাশপুরসহ বিভিন্ন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

অন্যান্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য সীমা রাণী পাল শীলা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য আবসার আলী, উপজেলা আওয়ামী যুবলীগের সহ সম্পাদক শাহ আলম শিকদার, উপ প্রচার সম্পাদক সামায়ন মোল্লা, ত্রাণ সম্পাদক বাচ্চু মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শেখ নাজমুল হাসান সবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল সিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমন হাসান খোকন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, ভুলতা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদ ভুইয়া, সাধারণ সম্পাদক ইকবাল শিকদার, যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম রুপস, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক,

সাধারণ সম্পাদক লিমন শিকদার, ভুলতা ইউনিয়ন পরিবহন শ্রমিক লীগের সভাপতি রতন মিয়া, ভুলতা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোবেল ভুইয়া, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মনির হোসেন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনসহ আরো অনেকে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...