নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   ধর্ষনের পর আত্মহত্যা প্ররোচনা মামলার বাদিকে পিটিয়ে আহতের অভিযোগ 
ধর্ষনের পর আত্মহত্যা প্ররোচনা মামলার বাদিকে পিটিয়ে আহতের অভিযোগ 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ সম্প্রতি বন্দরে যুবতী রুপাকে ধর্ষনের পর লোক লজ্জার ভয়ে আত্মহত্যা ঘটনার মামলার বাদিনী রানী বেগমকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে উল্লেখিত মামলার প্রধান আসামী পাভেলসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে। এ ঘটনায় গত শনিবার (৫ আগষ্ট) দুপুরে মামলার বাদিনী রানী বেগম বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
আহত বাদিনী রিনা বেগম বন্দর উপজেলার বালিয়াগাও এলাকার রওশন জামাল মিয়ার স্ত্রী। এর আগে গত বুধবার ( ২ আগষ্ট) সকাল ১০টায় বন্দর উপজেলার চুনাভূরা এলাকায় এ ঘটনাটি ঘটে। বিভিন্ন তথ্য সূত্রে জানাগেছে, গত ১৪ মাস পূর্বে অভিযোগের বাদিনী মেয়ে রুপা বেগমকে ইচ্ছার বিরুদ্ধে শারীরিক ভাবে নির্যাতনের পর ধর্ষন করে। ধর্ষনের বিষয়টি এলাকায় জানাজানি হলে এ নিয়ে উল্লেখিত বিচার শালিসী হয়।
বিচার শালিসী পর আমার মেয়ে রুপা লোকলজ্জার ভয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে অভিযোগের বাদিনী ৯ জনকে আসামী করে বন্দর থানায় মামলা দায়ের করলে পুলিশ স্থানীয় মেম্বার আব্দুল মোমেন কচিসহ ৮ জনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেন। ১ জন আসামী পালিয়ে বিদেশে আত্মগোপন করে। পরবর্তী সময়ে ৮ জন আসামী জামিনে মুক্তিলাভ করে।
১নং বিবাদী সকল বিবাদীগনদের কাছ থেকে মামলা অব্যহতি দেওয়ার কথা বলে অন্যান্য আসামীদের কাছ থেকে টাকা পায়সা আত্মসাত করে। উক্ত বিষয়টি জানতে পেরে মামলার বাদিনী গত বুধবার সকাল ১০টায় ১নং বিবাদীর বাড়িতে আসলে ওই সময় ১নং বিবাদী পাভেল ক্ষিপ্ত হয়ে অভিযোগের বাদিনীকে বেদম ভাবে পিটিয়ে  নিলাফুলা জখম করে পালিয়ে যায়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...