নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   বন্দরে ডিজিটাল অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পরেছে যুব সমাজ  
জুয়ায় আসক্ত / বন্দরে ডিজিটাল অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পরেছে যুব সমাজ  
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ আইপিএল ও বিপিএল এর পর এবার ডিজিটাল অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পরেছে  বন্দর উপজেলার বিভিন্ন পাড়া মহল্লার যুব সমাজ। গনমাধ্যমের কাছে এমন কথা জানিয়েছে সচেতন মহল। এর ধারাবাহিকতায় গত ২ আগস্ট রাত ২টায় জেলা কাউন্টার টেরেরিজম ইউনিট গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার একরামপুর এলাকায় অভিযান চালিয়ে ডিজিটাল অনলাইনে জুয়া খেলার সময় অজয় বর্মন (২৭) নামে এক ডিজিটাল অনলাইন জুয়ারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
বন্দরে কৃষক, শ্রমিক, ছাত্র, তরুনসহ বিভিন্ন পেশার ব্যবসায়ীরা জড়িয়ে পরছে এ জুয়ায়। প্রতিটি পাড়া মহল্লার উঠতি বয়সের ছেলেদের মোবাইল ফোনে এখন শোভা পাচ্ছে ডিজিটাল অনলাইনের বিভিন্ন জুয়া খেলার এ্যাপস। ডিজিটাল অনলাইন জুয়ার আসরে প্রতিদিন উড়ছে লাখ লাখ  টাকা। মাদকের মত ডিজিটাল অনলাইন জুয়ার ছোবল এখন বন্দরে সর্বত্র স্থানে।
এ খেলায় বোজি ধরে নিঃস্ব হয়ে পরেছে অনেকে। সৃষ্টি হচ্ছে পারিবারিক অশান্তি। জানা গেছে, বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের শুভকরদী, আলীসারদী, কলাগাছিয়া বাজার, মহনপুর, মিয়ারবাগ, জেলেপাড়া, বুরুন্দী, আলীনগর, হাজীপুর, কল্যান্দী, আদমপুর, রস্তমপুর, সাবদী। বন্দর ইউনিয়ন পরিষদের বন্দর কলাবাগ, পুরান বন্দর চৌধূরী বাড়ী, কুশিয়ারা, তিনগাও, পদুঘর, ওলাক, বিবিজোড়া। ধামগড় ইউনিয়ন পরিষদের, নয়ামাটি, ভাংতি, মালিভিটা। মুছাপুর ইউনিয়ন পরিষদেরে পিচ কামতাল, লাঙ্গলবন্ধ, মদনপুর  ইউনিয়ন পরিষদের, চিড়াই পাড়া, মুরাদপুর, দেওয়ানবাগ, ফুলহর এলাকা ও সিটি কর্পোরেশনের ১৯ থেকে ২৭ নং ওয়ার্ডে বিভিন্ন  পাড়া মহল্লায়  চলছে সকাল থেকে  রাত পর্যন্ত জমে উঠেছে ডিজিটাল অনলাইন জুয়ার আসর।
এ ব্যাপারে বন্দরের বাসিন্দা মফিজুল ইসলাম মুন্সি জানায়, ডিজিটাল অনলাইন জুয়ার আসর জমে উঠার কারনে বন্দরে আইন শৃঙ্খলা মারত্মকভাবে অবনতি ঘটছে। এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদা ও বন্দর থানার অফিসার ইনর্চাজ মোঃ আবু বকর সিদ্দিক এর জরুরি হস্তক্ষেপ কামনা করেছে বন্দর উজেলার সচেতন জনগন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...