নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   সোনারগাঁ উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা
সোনারগাঁ উপজেলাকে ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩

সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাকে শতভাগ ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ আগষ্ট ) বেলা ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১২৩ টি উপজেলার সাথে সোনারগাঁ উপজেলাকে আনুষ্ঠানিক ভাবে এ ঘোষণা দিলেন তিনি। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) শাফিয়া আক্তার শিমু,

সহকারী কমিশনার (ভুমি) মোঃ ইব্রাহীম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাবরিনা হক, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ। এছাড়াও আরও উপস্থিতি ছিলেন, উপজেলা প্রকৌশলী আরজুরুল হক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, কানুনগো ফয়েজুল ইসলাম, প্রধান সহকারী দিপাল চন্দ্র দেবনাথ, নামজারী সহকারী ফৌজিয়া আক্তার, নাজির কাম ক্যাশিয়ার নুর হোসেন,

সার্বেয়ার মহসিন, যুব উন্নয়ন কর্মকর্তা ইয়াসুনুল হাবীব, মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, সোনারগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা সুজন কুমার হালদার, মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার,মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর শাহানারা আঁচল, এসিসেন্ট প্রোগ্রামার ফাতেমা তুজ জান্নাত, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা মঞ্জুরুল হাসান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, খাদ্য কর্মকর্তা কবির হোসেন, ইসলামি ফাউন্ডেশনের সুপার ভাইজার আনোয়ারা বেগমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ।এসময় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) শাফিয়া আক্তার শিমু বলেন, আমাদের জানামতে সোনারগাঁ উপজেলার স্থায়ী কোনো বাসিন্দা ভূমি ও গৃহহীন নেই।

তাই এ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। এর পরেও যদি কেউ ভূমিহীন ও গৃহহীন হিসেবে আমাদের কাছে আবেদন করেন, তাদের জন্য ঘরের ব্যবস্থা করা হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান উল ইসলাম জানান, ইতিমধ্যে উপজেলার ৩ টি ইউনিয়নের ২৪৭ টি ভুমি ও গৃহহীন পরিবারকে ১ম ২য়, ৩য় ও চতুর্থ ধাপে প্রধানমন্ত্রীর উপহার ২ শতাংশ জমিসহ গৃহ প্রদান করা হয়েছে। স্থানীয় জন প্রতিনিধিদের মাধ্যমে ভুমি ও গৃহহীনদের আবেদন সংগ্রহ করে তাদের জমি ও ঘর প্রদান করা হয়। এরপরও যদি ভুমি ও গৃহহীন কাউকে পাওয়া যায় তবে তাকে বরাদ্ধ প্রদান করা হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...