নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   বিএনপি নেতাকে নিয়ে বঙ্গবন্ধুর সামাধিতে শ্রদ্ধা নিবেদনে ব্যাপক তোলপাড়
বিএনপি নেতাকে নিয়ে বঙ্গবন্ধুর সামাধিতে শ্রদ্ধা নিবেদনে ব্যাপক তোলপাড়
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বিএনপি এক নেতাকে সাথে নিয়ে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সমাধিতে পুষ্প অস্তবক অর্পনের  একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালের পর থেকে এ নিয়ে বন্দরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
বুধবার (৯ আগষ্ট) কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ কর্মী মোঃ সোহেল নামে এক আইডি থেকে ওই ছবিটি ভাইরাল করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ভাইরাল হওয়ার পর  কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহীন তাহেরী সিনহা এর র্তীব্র নিন্দা জানিয়ে তার নিজেস্ব আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়টি পোষ্ট ভাইরাল করে। তিনি তার একাধিক পোস্টে উল্লেখ্য করেন সু সংবাদ কালকে যারা বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গিয়েছেন সে ব্যাক্তি নৌকায় ভোট দেয়নি সে কালকে গিয়েছেন কবর জিয়ারতে ধন্যবাদ উপজেলা কমিটিকে।
তিনি তার আইডি থেকে আরো একটি পোষ্ট ভাইরাল করেন তিনি ওই পোস্টে উল্লেখ্য করেন কমিটির বাহিরে যারা বঙ্গবন্ধুর কবর জিয়ারত করতে গিয়েছেন ওরা নেতাদের বাপ লাগে।
আওয়ামীলীগের উপর রাগ করো না। ছি ছি করে তাদের উপর যে নেতার কারনে শেখ হাসিনার আওয়ামীলীগ ধ্বংস হচ্ছে। বিভিন্ন সূত্রে ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, ধামগড় ইউনিয়নের কাজিবাড়ি এলাকার তাওলাদ হোসেন চিহিৃত বিএনপি নেতা।
কিন্তু দুখের বিষয় বন্দর উপজেলা আওয়ামীলীগের কতিপয় কিছু নেতা ছত্র ছাঁয়ায় তাওলাদ রাতারাতি দল বদল করে ধামগড় ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি পদ বাগিয়ে নেয়। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য বন্দর উপজেলার ৭১ সদস্য বিশিষ্ট কমিটি যাওয়া কথা । অথচ উপজেলা আওয়ামীলীগের কতিপয় কয়েকজন নেতা এ বিএনপি নেতাকে সেখানে নিয়ে গিয়ে আওয়ামীলীগ নেতা বানানোর চেষ্টা চালায়।
এ ব্যাপারে বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান জানান, আওয়ামীলীগ নেতা কর্মীরা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে। এখানে বাহিরে লোক থাকার প্রশ্নই উঠে না। তারপরও বিষয়টি খতিয়ে দেখছি। উল্লেখ্য, গত মঙ্গলবার বন্দর উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.এম রশীদ ও সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানের নেতৃত্বে বন্দর উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...