নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   র‌্যাব-১১ ও পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার-৭
র‌্যাব-১১ ও পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার-৭
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে পৃথক ৩টি অভিযান চালিয়ে ৫ কেঁজী ৫’শ গ্রাম গাঁজা ও ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৭ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১ ও বন্দর থানা পুলিশ। ওই সময় বন্দর থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে আরো ২ মাদক ব্যবসায়ী। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো ব্রাক্ষনবাড়িয়া জেলার কসবা থানার মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে মোঃ লোকমান (৩৫) একই জেলার একই থানার মন্দবাগ এলাকার পরেশ চন্দ্র বর্মনের ছেলে আকাশ চন্দ্র বর্মন (২৪) ও একই জেলার একই থানার লক্ষীপুর এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে সাব্বির (১৮)  বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকার মানিক চাঁনের ছেলে বাদশা ওরফে ফয়সাল বাদশা (৩৮)  একই এলাকার কাইয়ুম মিয়ার ছেলে রিয়েল (৩০) বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়াল বাড়িঘাট এলাকার শাহজাহান মিয়ার ছেলে সাজ্জাদ আহাম্মেদ (২১) ও বন্দর থানার ২২নং ওয়ার্ডের র্কোটপাড়া এলাকার শিবলু মিয়ার স্ত্রী নারী মাদক ব্যবসায়ী মাকসুদা আক্তার (৩৫)।
ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় বন্দর উপজেলার চর-ঘারমোড়া এলাকার আল ইসলাম মিয়ার ছেলে কুখ্যাত মাদক সম্রাট ওসমান (২৮) ও ও দড়ি-সোনাকান্দা এলাকার বশির উদ্দিন মিয়ার ছেলে সাব্বির (২৮)। গ্রেপ্তারকৃত ৭ মাদক ব্যবসায়ীকে সোমবার (১৪ আগস্ট) দুপুরে বন্দর থানায় রুজুকৃত ৩টি পৃথক মাদক মামলায় তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত রোববার (১৩ আগষ্ট) রাতে ও সোমবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৩টায় বন্দর উপজেলার বন্দর থানার র্কোটপাড়া, মদনপুর রাফি ফিলিং স্টেশন ও দড়ি-সোনাকান্দা এলাকায় পৃথক অভিযান চালিয়ে উল্লেখিত মাদকদ্রব্যসহ এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানার তথ্য সূত্রে জানাগেছে, বন্দর থানার এসআই শওকত আলীসহ সঙ্গীয় র্ফোস গত রোববার রাতে বন্দর থানার র্কোটপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ উল্লেখিত এলাকার মাদক ব্যবসায়ী শিবলু মিয়ার স্ত্রী মাদক সম্রাজ্ঞী মাকসুদা আক্তার বৃষ্টি (৩৫)কে গ্রেপ্তার করে।
এ ছাড়াও র‌্যাব-১১ আদমজীনগর এর এসআই ফাইজুল কবীরসহ সঙ্গীয় র্ফোস একই রাতে বন্দর উপজেলার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের মদনপুর রাফি ফিলিং স্টেশনের সামনে কুমিল্লা টু ঢাকাগামী মহাসড়কের সামনে অভিযান চালিয়ে ৩টি ডেকসি পাতিলের মধ্যে রক্ষিত ৫ কেঁজি ৫’শ গ্রাম গাঁজাসহ ব্রাম্মনবাড়িয়া জেলার কসবা থানার মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে মোঃ লোকমান (৩৫) একই জেলার একই থানার মন্দবাগ এলাকার পরেশ চন্দ্র বর্মনের ছেলে আকাশ চন্দ্র বর্মন (২৪) ও একই জেলার একই থানার লক্ষীপুর এলাকার আনোয়ার হোসেন মিয়ার ছেলে সাব্বির (১৮)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এদিকে বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই সাইফুল আলম পাটোয়ারীসহ সঙ্গীয় র্ফোস সোমবার রাত সোড়ে ৩টায় বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ১২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দা এলাকার মানিক চাঁনের ছেলে বাদশা ওরফে ফয়সাল বাদশা (৩৮)  একই এলাকার কাইয়ুম মিয়ার ছেলে রিয়েল (৩০) বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়াল বাড়িঘাট এলাকার শাহজাহান মিয়ার ছেলে সাজ্জাদ আহাম্মেদ (২১) কে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় বন্দর উপজেলার চর-ঘারমোড়া এলাকার আল ইসলাম মিয়ার ছেলে কুখ্যাত মাদক সম্রাট ওসমান (২৮) ও ও দড়ি-সোনাকান্দা এলাকার বশির উদ্দিন মিয়ার ছেলে সাব্বির (২৮)। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...