নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   যুবলীগ নেতা খান মাসুদের আয়োজনে ১৬ স্পটে দোয়া ও খাবার বিতরণ
যুবলীগ নেতা খান মাসুদের আয়োজনে ১৬ স্পটে দোয়া ও খাবার বিতরণ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদের আয়োজনে ১৬টি স্পটে দোয়া ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছে বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদ।
মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা ১১টায় বন্দর থানার ২২নং ওয়ার্ডের বন্দর জেনারেল হাসপাতাল সংলগ্ন এলাকায় জাতির জনকের বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া শেষে  বন্দরে ১৬টি সম্পটে অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির মৃধা, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু।
স্পট গুলো হলো বন্দর জেনারেল হাসপাতাল, সায়মন খানের তত্বাবধানে খানবাড়ি মোড়, আমিন আবাসিক এলাকা প ায়েত কমিটি,বাড়ইপাড়া যুব সমাজ এবং প ায়েত কমিটির পক্ষে অনিক হাসানের তত্বাবধানে জামাইপাড়া ,মাসুদের তত্বাবধানে মিয়াপাড়া জামে মসজিদ সংলগ্ন, যুবলীগ নেতা রায়হান কবির ও সোহাগ হাসানের তত্বাবধানে শাহি মসজিদ মোড় ,ছাত্রলীগ নেতা অনিক হাসান ও স্থানীয় প ায়েত তত্বাবধানে শাহি মসজিদ ঠাকুর বাড়ি বন্দর থানা ছাত্রলীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শেখ মাঈনুর উদ্যোগে শাহি মসজিদ পল্লি বিদুৎ মোড় ,বন্দর বেবিস্ট্যান্ড, ইজিবাইক মালিক ও শ্রমিক সমিতির উদ্যোগে স্বল্পের চক এলাকায় যুবলীগ নেতা সাজুর উদ্যোগে হাফেজিবাগ বটতলাপশ্চিম হাফেজিবাগ, কলাগাছিয়া ইউনিয়ন সেলসারদি এলাকায় যুবলীগ নেতা সোহেল রানার উদ্যোগে বন্দর ইউনিয়ন বিবিজোড়া এলাকায় যুবলীগ নেতা ইকবাল ও শাহ আলমের উদ্যোগে,
বঙ্গবন্ধু শাহাদাৎ বার্ষিকি উললক্ষে রানা করা খাবার অসহায়দের মাঝে বিতরণ করা হয়। যুবলীগ নেতা খান মাসুদ তার কর্মীদের নিয়ে দিনব্যাপী  এ কর্মসূচি গাড়ি এবং হুন্ডা বহর নিয়ে প্রতিটি স্পট পরিদর্শন করেন তিনি।
গাড়ি বহরে উপস্থিত ছিলেন, নাসিক ২২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী গোলাম সারোয়ার সবুজ, আওয়ামীলীগ নেতা আসলাম খান, বন্দর থানা যুবলীগ নেতা ডালিম হায়দার, শেখ মমিন, হোসেন প্রধান,কামাল হোসেন,হেলাল মৃধা,আজিজুল হক,মহোসীন,টিটু,উজ্জ্বল দাস,আল মামুন,রতন প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...