নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বিআইডব্লিউটিএ’র আনসারের ওপর হামলা, অস্ত্র লুটের চেষ্টা
সন্ত্রাসী তান্ডব / বিআইডব্লিউটিএ’র আনসারের ওপর হামলা, অস্ত্র লুটের চেষ্টা
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কার্যালয়ে বুধবার ১৬ আগষ্ট রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় এক আনসার সদস্যকে মারধর করে তার পোশাক ছিড়ে ফেলে অস্ত্র লুটের চেষ্টা চালায় সন্ত্রাসীরা। ওই আনসার সদস্যের ডাক চিৎকারে অপর আনসার সদস্যরা এসে কার্যালয়ের কলাপসিবল গেইট তালা লাগিয়ে দিয়ে কয়েকজন সন্ত্রাসীকে আটক করে।
পরে আরো সন্ত্রাসীরা এসে কার্যালয়ের লোহার গ্রীল ভেঙ্গে সন্ত্রাসীদের ছিনিয়ে নিয়ে যায়।
বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দর কার্যালয়ের সহকারী প্লাটুন কমান্ডার শফিকুল ইসলাম জানান, প্রতিদিন রাত ৯ টার দিকে নারায়ণগঞ্জ নদী বন্দর কার্যালয়ের লঞ্চ টার্মিনালের গেইট তালাবদ্ধ করা হয়। বুধবার রাতে আনসার সদস্য মিনু মিয়া গেইট তালা লাগাতে যায়। এসময় ৭/৮ জন পরিবহন শ্রমিক গেইটের পাশে ব্রেস্ট ফিডিং রুমের সামনে দাড়িয়ে নিজেদের মধ্যে বাকবিতণ্ডায় লিপ্ত ছিল। তখন আনসার সদস্য মিনু মিয়া তাদেরকে নদী বন্দর কার্যালয় থেকে বেরিয়ে যেতে বললে পরিবহন শ্রমিকরা আনসার সদস্য মিনু মিয়ার উপর ক্ষিপ্ত হয়ে তাকে ঘিরে মারধর করে এবং তার পোশাক ছিড়ে ফেলে মিনু মিয়ার হাতে থাকা অস্ত্র (শটগান) ছিনিয়ে নেয়। এসময় তিনি (সহকারী প্লাটুন কমান্ডার শফিকুল ইসলাম) ওয়াশরুম থেকে বেরিয়ে এই দৃশ্য দেখতে পেয়ে দৌড়ে গিয়ে কলাপসিবল গেইট তালা মেরে বাকী আনসার সদস্যদের খবর দেন।
এসময় বাকী আনসার সদস্যরা দৌড়ে এসে সন্ত্রাসীদের আটক করে ছিনিয়ে নেয়া অস্ত্র উদ্ধার করে ও মারধরের শিকার আনসার সদস্যকে উদ্ধার করে। এদিকে ভেতরে আটক পরিবহন শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে বাস টার্মিনাল থেকে আরো ৪০/৫০ জন শ্রমিকরা এসে প্রথমে কলাপসিবল গেইট ভাঙ্গার চেষ্টা করে। কিন্তু কলাপসিবল গেইট ভাঙ্গতে ব্যার্থ হয়ে লোহার গ্রীল ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ভেতরে আটকে রাখা পরিবহন শ্রমিকদের ছিনিয়ে নিয়ে যায়। প্লাটুন কমান্ডার সাইফুল ইসলাম জানান, ঘটনার সময় তিনিসহ বেশ কয়েকজন আনসার সদস্য খেতে বসেছিলেন। ডাক চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে যান। পরে খবর পেয়ে র‍্যাব -১১, সদর থানা পুলিশ ও নৌ পুলিশের টিম ঘটনাস্থলে ছুটে আসে। যারা হামলা করেছে তারা বাস টার্মিনালের বিভিন্ন পরিবহনের শ্রমিক বলে জানতে পেরেছি। এ বিষয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক মোঃ শহীদুল্লাহ বলেন, রাতে আনসার সদস্যের উপর হামলার বিষয়টি তাদের মাধ্যমে জানতে পেরেছি। হামলাকারীদের দ্রুত গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধতনদের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাঈদুজ্জামান জানান, এ বিষয়ে রাতে আনসার সদস্যরা থানায় এসে মৌখিকভাবে জানিয়ে গেছে। এ বিষয়ে তারা পরে আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়ার কথা। লিখিত অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...