নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   মালামাল না কেনায় হোসিয়ারী ব্যবসায়ী পিটিয়ে জখম 
সন্ত্রাসী হামলা / মালামাল না কেনায় হোসিয়ারী ব্যবসায়ী পিটিয়ে জখম 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ  বন্দরে হোসিয়ারী মালামাল ক্রয় না করার অপরাধে পাভেল (৩২) নামে এক ব্যবসায়ীকে বেদম ভাবে পিটিয়ে জখম করার গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে আমিন আবাসিক এলাকার সন্ত্রাসী লুৎফর ও মাছুম গংদের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হোসিয়ারী ব্যবসায়ী পাভেল গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) ঘটনার ওই রাতে লুৎফর ও মাছুমসহ ৮ জনের নাম উল্লেখ্য করে ও আরো ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এর আগে গত বৃহস্পতিবার  (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় বন্দর সিএনজি স্ট্যান্ডে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। আহত হোসিয়ারী ব্যবসায়ী পাভেল বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পূর্ব হাজীপুর এলাকার মোঃ হোসেন মিয়ার ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে,  কলাগাছিয়া ইউনিয়নের পূর্ব হাজীপুর এলাকার মোঃ হোসেন মিয়ার ছেলে পাভেল মিয়া র্দীঘ দিন ধরে হোসিয়ারী ব্যবসা পরিচালনা করে আসছে।
অভিযোগের বাদী হোসিয়ারী ব্যবসা পরিচালনার জন্য বন্দর আমিন আবাসিক এলাকার শহিদুল্লাহ মিয়ার ছেলে লুৎফর রহমানের দোকান থেকে হোসিয়ারী মালামাল ক্রয় করে। এ সুবাদে ১নং বিবাদী সাথে অভিযোগের বাদী টাকা পয়সা লেনদেনের বিষয় নিয়ে ঝমেলা হয়। ঝমেলা হওয়ার পর থেকে অভিযোগের বাদী পাভেল অন্যত্র দোকান থেকে হোসিয়ারী মালামাল ক্রয় করে। এ ঘটনার জের ধরে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় ১নং বিবাদী লুৎফরের সাথে হোসিয়ারী ব্যবসায়ী পাভেলের  কথা কাটাকাটি হয়।
ওই ঘটনার জের ধরে একই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে মাছুম ওরফে টাকলা মাছুম নূরবাগ এলাকার নূর ইসলাম ওরফে পাতলা মিয়ার সন্ত্রাসী ছেলে বহু অপকর্মের হোতা রাজু ওরফে স্ট্যান্ড রাজু বন্দর আমিন আবাসিক এলাকার সানি খান রুপালী আবাসিক এলাকার হিরা ওরফে ইয়াবা হিরা একই এলাকার হোসেন মালশিয়া আমিন আবাসিক এলাকার গিয়াস উদ্দিনের ছেলে মেন্টাল বাবু ও একই এলাকার রতন সরকার ওরফে নিলয়সহ অজ্ঞাত নামা ১০/১২ জন ক্ষিপ্ত হয়ে এলোপাথারী ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে। এছাড়াও ২নং বিবাদী মাছুম ওরফে টাকলা মাছুম পিস্তলের বাট দিয়ে মাথায় সজরে আঘাত করে প্রাননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...