নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   জেলার খবর   শুল্ক ইজারাদার জখমে খান মাসুদ সহ ১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ 
হামলা / শুল্ক ইজারাদার জখমে খান মাসুদ সহ ১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ শীতলক্ষা নদীর পূর্বপাড়ে শুল্ক আদায় ও লেবার হ্যান্ডলিং টাকা তুলতে গিয়ে খান মাসুদ বাহিনী হামলায় মাছুম আহাম্মেদ (৪২) নামে এক শুল্ক ইজারাদার রক্তাক্ত জখম হয়েছে । স্থানীয়রা আহত ইজারাদার মাছুমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
এ ঘটনায় আহত শুল্ক ইজারাদার মাছুম আহাম্মেদ সংশ্লিস্ট হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে যুবলীগ নেতা খান মাসুদসহ ৬ জনের নাম উল্লেখ্য করে ও আরো ১০/১২ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। আহত মাছুম আহাম্মেদ বন্দর আমিন আবাসিক ১নং গলি এলাকার মৃত জামাল মিয়ার ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর আমিন আবাসিক এলাকার মৃত জামাল মিয়ার ছেলে মাছুম আহাম্মেদ গত ২০২৩ইং হইতে ২০২৪ইং পর্যন্ত বন্দরের সোনাকান্দা ঘাট হইতে কাঁচপুর ব্রীজ পর্যন্ত শীতলক্ষা নদীর পূর্বপাড় এলাকায় উঠানামাকৃত মালামালের শুল্ক আদায় ও লেবার হ্যান্ডলিং এর দায়িত্ব পায়।
এর সূত্র ধরে বন্দর খানবাড়ি এলাকার মৃত সামছুদ্দিন খানের ছেলে খান মাসুদ বন্দর ছালেহনগর এলাকার মোবারক হোসেন মিয়ার ছেলে ডালিম হায়দপার পূর্ব হাজীপুর এলাকার পাভেল র‌্যালী আবাসিক এলাকার মৃত গোলাম হোসেন মিয়ার ছেলে গোলাম সারোয়ার সবুজ আমিন আবাসিক এলাকার ৩নং গলি এলাকার খলিলুর রহমানের ছেলে সুজন ও চর ধলেরশ্বরী এলাকার মৃত আনিছ মিয়ার ছেলে পারভেজ ওরফে কসাই পারভেজসহ অজ্ঞাতনামা ১০/১২ জন সন্ত্রাসী ইজারাদারের অনুউপস্থিতিতে বন্দর খেয়াঘাট এবং বন্দর অটোস্ট্যান্ডে চাঁদায় আদায় করে আসছে। উল্লেখিতদের কারনে কোন রকম শুল্ক আদায় করতে পারত না শুল্ক ইজারাদার মাছুম আহাম্মেদ।
ইজারাদার শুল্ক আদায় করতে আসলে উল্লেখিত বিবাদীরা ইজারাদারকে প্রান নাশের হুমকি দিয়ে আসছিল। এর জের ধরে গত বৃহস্পতিবার রাত ৮টায় শুল্ক ইজরাদার মাছুম আহাম্মেদ শুল্ক আদায় করলে বন্দর ঘাটে আসলে ওই সময় সময় ৪নং বিবাদী সবুজ ও ৫নং বিবাদী সুজন এবং ৬নং বিবাদী পারভেজ ইজারাদার মাছুমকে দেখে অকথ্য ভাষায় গালাগালি করে সে সাথে শুল্ক উঠাতে বাধা নিষেধ করে। এ ঘটনায় ইজারাদার মাছুম প্রতিবাদ করলে উল্লেখিত আসামীরা খান মাসুদের উপস্থিতিতে শুল্ক ইজারাদারকে হত্যার উদ্দেশ্যে বেদম ভাবে পিটিয়ে নগদ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...