নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   বন্দর উপজেলা আ’লীগের বঙ্গবন্ধু’র শাহাদাত বার্ষিকী পালন
শোক দিবস / বন্দর উপজেলা আ’লীগের বঙ্গবন্ধু’র শাহাদাত বার্ষিকী পালন
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় বন্দর উপজেলার ফরাজিকান্দাস্থ এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব অ্যাডঃ আবু হাসনাত শহীদ মোঃ বাদল বলেন, নারায়নগঞ্জে মাটি থেকে নৌকার জন্ম হয়েছে।
খান সাহেব ওসমান আলী সাহেবের বাড়িতে আওয়ামীলীগের জন্ম হয়েছে। পরে পাইকপাড়া মিচুয়েল ক্লাবে মিটিং হয়েছে। শামীম ওসমান যদি নৌকা মার্কা থাকে তাহলে নারায়নগঞ্জ এই ৫ আসনে নৌকা মার্কা থাকবে না কেন?। নৌকা চাইতে ভয় কোথায় আপনাদের।বন্দর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মাঈনুউদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে  ও কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম ইব্রাহিম কাশেমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধানবক্তা হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী এম.এ সালাম,
আব্দুল্লাহ বাবু, একই কমিটির যুগ্ম সম্পাদক মোঃ সাহাদাত হোসেন, বন্দর উপজেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব মঞ্জুর হাসান মঞ্জু, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আহাম্মদ মাঈনুদ্দিন তুষার ২৬নং ওয়ার্ড আওয়ামীরীগ নেতা আনোয়ার হোসেন আনু প্রমুখ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন আওয়ামীরীগের সভাপতি মজিবর রহমান, সাধারন সম্পাদক আবু হাসনাত জনী, ধামগড় ইউনিয়ন আওয়ামীরীগের সাধারন সম্পাদক আব্দুল আলী ভূইয়া, বন্দর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান, সাধারন সসম্পাদক এডঃ তাজুল ইসলাম, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাহীন তাহেরী সিনহা, সাধারন সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান মিশুকসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...