নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   আইন-অপরাধ   চিংড়িতে জেলি পুশকালে হাতেনাতে ধরা, দেড়লাখ জরিমানা
চিংড়িতে জেলি পুশকালে হাতেনাতে ধরা, দেড়লাখ জরিমানা
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

হাতে ইনজেকশনের সিরিঞ্জ, তাতে সুঁচও লাগানো। কিন্তু চিকিৎসা সংক্রান্ত কোনো কার্যক্রম নয়, এরা সবাই চিংড়িতে অপদ্রব্য পুশ করছিলেন। ঠিক এসময় সেখানে হানা দেয় র‍্যাব। উদ্ধার করা হয় জেলি মেশানো ৯০০ কেজি চিংড়ি। আটক করে মেসার্স রাকিব ফিশ নামক একটি মৎস্য ডিপোর ম্যানেজারসহ ১৫ জনকে ১ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) র‍্যাব-৬ এর খুলনা সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে বুধবার রাতে মহানগরীর রূপসা বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।র‍্যাব-৬ এর সূত্র জানান, খুলনাঞ্চল চিংড়ির জন্য খুবই বিখ্যাত। জিআই পণ্য চিংড়ি বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে বিশ্বে পরিচিত। খুলনা থেকে চিংড়ি দেশের নানা প্রান্তে সরবরাহ করা হয় এবং বিদেশেও রপ্তানি করা হয়। এ সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অতিশয় মুনাফার লোভে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর অপদ্রব্য পুশ করে চিংড়ির ওজন বৃদ্ধি করে আসছে ও ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে চিংড়ির রং আকর্ষণীয় করছে।

বুধবার দিবাগত রাতে র‌্যাব-৬ এর সদর কোম্পানি খুলনার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে খুলনা মহানগরীর সদর থানাধীন রূপসা বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন মৎস্য আড়তে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত রূপসার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বাপ্পি কুমার দাসের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে চিংড়িতে অপদ্রব্য (জেলি) পুশ করার দায়ে মৎস্য ও মৎস্য পণ্য নিয়ন্ত্রণ (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন ২০২০ এর ৩৩ ধারায় ১৫ জনকে জরিমানা করা হয়।

এর মধ্যে মেসার্স রাকিব ফিশের ম্যানেজার ইব্রাহিম শেখকে ১ লাখ টাকা, তার কর্মচারী ইমন মোল্লাকে ৫ হাজার টাকা, রবিউল ইসলাম জুয়েল, রাসেল ব্যাপারী, নাজিম সরদার, মো. মিরাজ, মো. আল আমিন ইসলাম, মো. রিপন হাওলাদার, মো. নাজমুল, বাবু হোসেন, মো. হাফিজুর রহমান, রনি মৃধা, মো. আলিফ, হানিফ হাওলাদার ও মোস্তাকিম হাওলাদারদের প্রত্যেককে ৩ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ওই মৎস্য আড়ত থেকে অপদ্রব্য (জেলি) পুশ করা ৯০০ কেজি চিংড়ি জব্দ করা হয়।র‌্যাব-৬ এর পরিচালক লে. কর্ণেল মুহাম্মদ মোসতাক আহমদ জানান, জব্দকৃত চিংড়ি ধ্বংস করা হয়েছে এবং জরিমানার অর্থ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাৎক্ষণিক প্রদান করায় বিধি মোতাবেক সরকারি কোষাগারে তা জমা করা হয়েছে।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...