নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   আজিজুল হক রহঃ এর ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   মহানগর   অনুমোদিত সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ কমিটিতে সভাপতি মাসুদ সম্পাদক মাহফুজ
সাংবাদিক সংগঠন / অনুমোদিত সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ কমিটিতে সভাপতি মাসুদ সম্পাদক মাহফুজ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), রেজি নং-১৯৮৭ এর অঙ্গ ইউনিয়ন হিসেবে “সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ” এর কমিটি অনুমোদন করা হয়েছে। গত ৫ আগষ্ট ২০২৩ তারিখে বিএফইউজে’র সভায় সাংবাদিক ইউনিয়নকে অন্তর্ভূক্ত করা হয়। অদ্য ২৪ আগষ্ট আনুষ্ঠানিকভাবে অনুমোদিত চিঠি হস্তান্তর করেন বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন ।এসময় সংগঠনের সভাপতি নিয়ম-নীতি মেনে চলার জন্য আহবান জানান এবং নিপীড়িত সংবাদকর্মীদের পাশে দাঁড়াতে অনুরোধ করেন।

আবু সাউদ মাসুদকে সভাপতি এবং একেএম মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক করে “সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ” এর ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি নাহিদ আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোস্তাক আহমেদ শাওন, সাংগঠনিক সম্পাদক এম আর কামাল এবং কাযনিবার্হী সদস্য তানভীর হোসেন, শরীফ সুমন, নজরুল ইসলাম বাবুল, নিয়াজ মোহাম্মদ মাসুম ও মশিউর রহমান প্রমুখ রয়েছেন।


ইউনিয়নের সভাপতি আবু সাউদ মাসুদ বলেন, দেশের সামগ্রিক অবস্থা, প্রতিকূল সময় ইত্যাদি পর্যালোচনা করে, বিএফইউজে’র আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য অনুসরন, গঠনতন্ত্র অনুসারে দায়িত্ব পালন, সাংগঠনিক দায়িত্ব পালন ও সংগঠন পরিচালনা করা হবে।
ইউনিয়নের সাধারণ সম্পাদক একেএম মাহফুজুর রহমান জানান, ইউনিয়নের সাংগঠনিক শৃংখলা বজায় রাখা হবে। ইউনিয়নের আন্দোলন-সংগ্রাম বাস্তবায়ন এবং ইউনিয়নের সদস্য ও স্থানীয় সাংবাদিকদের স্বার্থ রক্ষায় “সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ” নিরলস কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন। #

 

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...