নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত   |   গবাদিপশুর ঘাস রোপন করে দিনমজুরের জমি দখলের চেষ্টা   |   জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দোয়া মাহফিল   |   তোলারাম কলেজের শিক্ষার্থীদের পুনর্মিলনী নিয়ে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিয়   |   জাতীয় নিরাপদ সড়ক দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি  আলোচনা সভা   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবদলের আনন্দ র‍্যালী ও সমাবেশ   |   যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের র‍্যালী সমাবেশ
 প্রচ্ছদ   মহানগর   শশুরের বসতঘরে জামাই পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার অভিযোগ 
মামলার জেরে / শশুরের বসতঘরে জামাই পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার অভিযোগ 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ  বন্দরে পরকিয়া আসক্ত স্বামীর বিরুদ্ধে আদালতে দেওয়ানী  মামলা করার জের ধরে ধামগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাছুমের ভাগ্নিাসহ স্থানীয় সন্ত্রাসীরা শশুর বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে বসত ঘরে অগ্নিসংযোগের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের  করা হয়েছে । শুক্রবার (২৫ আগস্ট) রাত আড়াইটার সময়ে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের হালুয়াপাড়াস্থ আড্ডা নামক এলাকায় এ অগ্নিসংযোগ করার ঘটনা ঘঠে। এ ঘটনায় জসিম (২৮) নামে এক আহত হয়। অগ্নিসংযোগ করার খবর পেয়ে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ দুই দফা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্থ শ^শুর শাহজাহান মিয়া বাদী হয়ে শুক্রবার দুপুরে  বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ভুক্তভোগী শাহজাহান মিয়া জানান, প্রেমের সম্পর্কে পাশ্ববর্তী দশদোনা গ্রামের মৃত ফজলুল হকের ছেলে আমজাদের সঙ্গে আমার মেয়ে সাথী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে আমজাত পরকীয়ায় আসক্ত হয়ে পড়ে।  এবং  বিভিন্ন সময়ে  যৌতুকের জন্য আমার মেয়েকে নির্যাতন করতো।এর ধারাবাহিকতায় গত ১৮  আগষ্ট যৌতুকের টাকা আনতে সাথীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়।  এঘটনায় গত ১৯ আগষ্ট সাথী আক্তার বাদী হয়ে আমজাদের বিরুদ্ধে  নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি যৌতুক মামলা দায়ের করা হয়।  আদালতে এ  মামলার খবর পেয়ে আমজাত ক্ষিপ্ত হয়ে তার সাঙ্গপাঙ্গ নিয়ে ১৯ আগস্ট রাতে বাড়িতে হামলা চালায় এবং আমার ছেলে ফারুককে কুপিয়ে জখম করে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করায় ফের ক্ষিপ্ত হয়ে জামাতা আমজাত বৃহস্পতিবার রাত ৩ টার দিকে পেট্রল ছিটিয়ে বসত ঘরে আগুন জ্বালিয়ে দেয়। এ আগুনে পুড়ে  প্রায়  ১৫ লক্ষ টাকা ক্ষতিসাধন হয়েছে।  পৃথক পৃথকভাবে থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ এ পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ না করায়  চরম নিরাপত্তাহীনতায় রয়েছি।

নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানিয়েছে,মামলায় জিতার জন্য শাহজাহান মিয়া নিজের ঘরে নিজে আগুন দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা চালাচ্ছে।  কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর এইচ এম মাহমুদ জানান, শশুরবাড়িতে বাড়িতে হামলার পর বসত ঘরে আগুন লাগানোর ঘটনায় পৃথক দুটি অভিযোগ পেয়েছি। দুইটি ঘটনায় এসআই আল ইসলাম ও এসআই মিজানুর রহমানকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমজাদ গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...