নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   সিমেন্ট বোঝাই কভার্ডভ্যান উল্টে চাপা পড়ে নিহত ১ আহত ৪
নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কে / সিমেন্ট বোঝাই কভার্ডভ্যান উল্টে চাপা পড়ে নিহত ১ আহত ৪
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় সিমেন্ট বোঝাই কভার্ডভ্যান উল্টে নিচে চাপা পড়ে সালাউদ্দিন নামে এক অটোরিক্সা চালক নিহত হয়েছে। এসময় শিশু সহ আহত হয়েছে আরও চারজন। ভোর সাড়ে ৫ টায় ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের বিসিক শিল্প নগরী এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহত চালক বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার খেজুরিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে ও ফতুল্লার মসলিম নগর এলাকার আলী মিয়ার ভাড়াটিয়া বাড়িতে পরিবার নিয়ে বসবাস করে।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক জানান, বরিশাল থেকে আসা স্ত্রী, শশুর, শাশুড়ী ও শ্যালকে ফতুল্লার লঞ্চঘাট থেকে নিয়ে আসার পথে মুক্তারপুর থেকে ছেড়ে আসা শাহ সিমেন্টের একটি সিমেন্ট বোঝাই কভার্ডভ্যান বিসিক শিল্পনগরী এলাকায় এসে হঠাৎ উল্টে যায়। এসময় কভার্ডভ্যানের নিচে অটোরিক্সাটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই চালক সালাউদ্দিন নিহত ও অটোরিক্সায় থাকা চারজন গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর কভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে যায়। জব্দ করা হয় কভার্ডভ্যান। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...