নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আইন-অপরাধ   যমুনায় ইলিশ শিকারকালে আটক ৭, ৩ জনকে জরিমানা
যমুনায় ইলিশ শিকারকালে আটক ৭, ৩ জনকে জরিমানা
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২

মানিকগঞ্জের শিবালয়ে যমুনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ৩ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে এই শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএনও জানান, শুক্রবার ভোরে যমুনা নদীতে মা ইলিশ মাছ ধরার সময় অভিযান চালিয়ে ৭ জনকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে বিচারক অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৪ জনকে মুচলেকা রেখে ছেড়ে দেন। বাকি তিনজনের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।অভিযানের সময় জব্দ হওয়া ২০০ মিটার জাল পুড়িয়ে ফেলা হয়। একই সাথে জব্দ ৫ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিম খানায় বিতরণ করা হয়েছে।ইউএনও জাহিদুর রহমান আরও জানান, এ পর্যন্ত নিষিদ্ধ ইলিশ ধরার অপরাধে জেলেদের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জাল জব্দ করা হয়েছে ৩০ হাজার মিটার। মাছ উদ্ধার করা হয় ৫০ কেজি। যেগুলো বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...