নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   রূপগঞ্জে এক সপ্তাহে ১০ টি বৈদ্যুতিক ট্রান্সফর্মা চুরি অন্তরালে ভাঙ্গারীর দোকান
চোর সিন্ডিকেট / রূপগঞ্জে এক সপ্তাহে ১০ টি বৈদ্যুতিক ট্রান্সফর্মা চুরি অন্তরালে ভাঙ্গারীর দোকান
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ  রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ও ভুলতা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে গত ৭ দিনে ১০টি বৈদ্যুতিক ট্রান্সফর্মা চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে মুড়াপাড়া ইউনিয়নের পোড়াব গ্রামের পুলিশ প্রশাসনের ডিআইজি আমিনুল ইসলাম স্যারের বাড়ির পাশে বাংলা লিংকের টাওয়ারের ১০ কেভি ট্রান্সফর্মা তিনবার চুরি হয়েছে। শামিম মাষ্টারের বাড়ির পাশে ইত্তেফাকের সাংবাদিক এম এ মোমেনের বলাইনগর ও নয়াদিগন্ত পত্রিকার সাংবাদিক শফিকুল আলম ভূইয়ার মৌমিতা ফার্মেসীর ট্রান্সফর্মাসহ ১০টি বৈদ্যুতিক ট্রান্সফর্মা বিভিন্ন এলাকা থেকে চুরি হয়েছে।

পল্লী বিদ্যুতের মুড়াপাড়া জোনাল অফিসের এজিএম রাজা ঘোষ জানিয়েছেন ১০টি ট্রান্সফর্মার বাজার মূল্য প্রায় ১০ লাখ টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার মুরুব্বিরা জানান মাদক সেবনকারী গড ফাদার বানিয়াদী গ্রামের মোসলেমের পুত্র বিপ্লব দীর্ঘ দিন যাবত একটি সন্রাসী বাহিনী গড়ে তুলেছে। সন্রাসীরা বাহিনীর সদস্যরা হলো, জয় পিতা মালেক, পারভেজ পিতা আঃ হামিদ, মানিকও জুলহাস পিতা, শহীদুল্যাহ, আরিফ ও বিল্লাল সবাই মাদকাসক্ত, ছিনতাই, চুরি ও ট্রাক থামিয়ে চাঁদাবাজি করে আসছে। কেউ প্রতিবাদ করার সাহস পায় না। রাত ১ টা থেকে ভোররাত ৪ টা পর্যন্ত অটোবাইক দিয়ে নারায়ণগঞ্জ নরসিংদী সেচ প্রকল্প বানিয়াদী স্লূইচ গেইট হইতে হাটাবো বাজার পর্যন্ত সড়ক ধাপিয়ে বেড়ায়। প্রতিদিনই কোন না কোন বাড়িতে চুরি করে থাকে। তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

পল্লী বিদ্যুত মুড়াপাড়া জোনাল ট্রান্সফর্মা চুরির অভিযোগ দেওয়ার পরও রূপগঞ্জ থানা পুলিশ আসামি ধরছেনা। মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার সাইদুল ইসলাম জানিয়েছে এরা সবাই বিএনপি রাজনীতির সাথে জড়িত। ইতিমধ্যে একজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। জানা যায় এলাকাবাসী রাত হলেই আতংকের মধ্যে থাকেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এফএফএম সায়েদ বলেন অপরাধী যে হউক তাদেরকে আইনের আওতায় আনা হবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...