নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   ৬৫ হাজার টাকায় ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা
ধামাচাপা / ৬৫ হাজার টাকায় ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারের এক পোশাক কারখানার নারী শ্রমিককে বিয়ের প্রলোভন দেখিয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। আর এ ঘটনার ধামা চাপা দিতে ৬৫ হাজার টাকায় রফাদফার চেষ্টা করে প্রভাবশালী মহল।
গ্রামবাসি জানায়, উপজেলার মানিকপুর গ্রামে অন্যের জমিতে ঘর তুলে থাকেন পোশাক কারখানার এক নারী শ্রমিক। প্রায় ৫ বছর আগে তার স্বামী বিদেশ গিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়ায় ছোট্ট কন্য শিশুকে নিয়ে কষ্টে দিন কাটে তার। পরে কাজ নেয় ফকির ফ্যাশন নামে একটি পোশাক কারখানায়।
এরই মধ্যে কারখানায় যাতায়াতের সময় প্রায় ওই নারীকে  উত্যক্ত করে পাশের গ্রামের রেজাউলের ছেলে জহিরুল হক । থানায় করা অভিযোগ সুত্রে জানাযায়, ওই নারীকে প্রেমের ফাঁদে ফেলে জহিরুল উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরতে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। সব শেষ  ২৫ আগস্ট ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ফোন করে ডেকে নেয় আড়াইহাজার বাজারে । পরে কাজীকে ডেকে আনার কথা বলে একটি ভবনের তৃতীয় তলায় নিয়ে রুমের দরজা বন্ধ করে আটকে রাখে। এরপর রাতভর ওই নারীকে ধর্ষণ করে জহিরৃল। পরদিন সকালে তাকে নাস্তা আনার কথা বলে  রুমে  রেখেই জহিরুল পালিয়ে যায়।
ধর্ষণের শিকার নারী গ্রামে ফিরে ওই যুবকের পরিবারকে ঘটনা জানালে তার বাবা ওই মেয়েকে প্রাণনাশের হুমকি দেয়।   এরপর স্থানীয় গ্রাম্য মজলিস বসিয়ে ৬৫ হাজার টাকায় ধর্ষণের ঘটনার রফাদফায় চাপ প্রয়োগ করে। এ সিদান্ত না মানলে ওই নারীকে গ্রাম ছাড়া করার হুমকিও দেয়া হয়।  মজলিসে করা  অপমান সইতে না পেরে বিষ পান করে আতœহত্যার চেষ্টা করে ওই নারী। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। তিনদিন হাসপাতালে ভর্তি থাকার পর গ্রামে ফিরে স্থানীয়দের সহযোগিতায় সোমবার আড়াইহাজার থানায় ২ জনের বিরুদ্বে একটি লিখিত  অভিযোগ করেন।
ভুক্তভোগী সে নারী আরও বলেন,‘ থানায় অভিযোগ করতে গেলে ওসি স্যার বলে আমার স্বামীকে ডির্ভোস দিতে, তাহলে নাকি মামলা নিবে। এ কথা বলে তিনি আমাকে বিদায় করে দেন। তিনি আরো জানান, থানা পৃলিশ আসামীদের সাথে আতাত করে আমার মামলাটি নিতে তালবাহানা করছে।
 এ বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব বলেন, সোমবার আড়াইহাজার থানায় কোন ধর্ষণের মামলা হয়নি। ওই নারীর অভিযোগের ব্যাপারে আমার জানা নেই। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...