নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে   |   শম্ভুপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদকের মৃত্যুতে  মিলাদ মাহফিল দোয়া
 প্রচ্ছদ   মহানগর   নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে কর্মশালা 
কর্মশালা / নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে কর্মশালা 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে কর্মশালার আয়োজন করা হয়েছে। ওই কর্মশালায় সদর উপজেলার মোট ২৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন।সোমবার নারায়ণগঞ্জের চাষাঢ়ার বালুরমাঠ এলাকায় ব্লু পিয়ারে জাইকা ও বাংলদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ আয়োজনে দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মশালায় শ্রেণী কক্ষে পরিস্কার-পরিচ্ছন্নতার রক্ষায় শিষ্ঠাচার, খাবার রক্ষণাবেক্ষণ, পরিবেশন ও হাত ধোয়ার নিয়মাবলিসহ নানা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া প্রশিক্ষণ কর্মশালায় প্রাপ্ত জ্ঞাণ ও অভিজ্ঞতা বিদ্যালয়ের অন্যান্ন শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। ভাজা-পোড়া খাবার শরীরের জন্য ক্ষতিকর। এধরনের খাবার খেলে ক্যান্সারে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। এছাড়া পোড়া তেলের খাবার কোলেস্টেরল বাড়িয়ে দিয়ে শরীরের ক্ষতি করতে পারে। কোন খাবার আমাদের শরীরের জন্য ভাল এবং কোন খাবার খারাপ তা বুঝে আমাদের খাবার গ্রহন ও বর্জন করতে হবে তা আপনাদের মাধ্যমেই শিশুরা শিখবে।

এর ফলে তারা নিরাপদ খাদ্যের বলয়ে বেড়ে উঠবে। কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব আব্দুল নাসের খান, নারায়ণগঞ্জ জেলা প্রথমিক শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌস শিখা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আঞ্চলিক কর্মকর্তা সুরাইয়া সাইদুন নাহার, জাইকার প্রকল্প প্রণয়ন উপদেষ্টা মি. কুবোটা হিরোয়াকি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...