নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   গিয়াস ভাই সভাপতি হওয়ায় বিএনপি সবচেয়ে শক্তিশালী – মোঃ হাসান আলী
যোগ্য নেতৃত্ব / গিয়াস ভাই সভাপতি হওয়ায় বিএনপি সবচেয়ে শক্তিশালী – মোঃ হাসান আলী
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব মোঃ হাসান আলী বলেছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার, আগা
মীর রাষ্ট্রনায়ক তারেক রহমান সঠিক ও যোগ্য ব্যক্তির হাতে জেলা বিএনপির দায়িত্ব তুলে দিয়েছেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন ভাইয়ের মত লোকের হাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র দায়িত্ব অর্পণ করায় জেলা বিএনপি যেকোনো সময়ের তুলনায় এখন বেশি শক্তিশালী ও দলীয় কোন্দল মুক্ত রাখতে সচেষ্ট হয়েছেন।
আশা আশা করি, গিয়াস ভাইয়ের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে থাকতে সচেষ্ট হবেন। ইতিমধ্যেই তার অসাধারণ প্রতিভা, দক্ষতা ও অভিজ্ঞতার মাধ্যমে বিভিন্ন কর্মসূচি সুচারুরূপে সফল করতে সক্ষম হয়েছেন। প্রতিটি সভা- সমাবেশে বিপুল পরিমাণ নেতাকর্মীর উপস্থিতি প্রমাণ করে গিয়াস ভাইয়ের নেতৃত্ব সঠিক পথে রয়েছে। আমরা এই জুলুমবাজ, দুর্নীতিবাজ, লুটেরা, গুম খুনের পারদর্শী, জালিম সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তত্ত¡াবধায়ক সরকার আদায় করে ছাড়বো।
গিয়াসউদ্দিন ভাই প্রত্যেকটি সভা- সমাবেশে যোগদান করছেন গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে। আমরা যা আগে জেলা বিএনপির কোন নেতাকে দেখতে পাইনি। তার নির্দেশনায় পাঁচটি উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে সৎ যোগ্য নিষ্ঠাবান এবং দলের পিছনে যারা ছিলেন তাদের সমন্বয়ে কমিটি গঠন করেছেন ফলে দল অত্যন্ত শক্তিশালী হয়েছে।
এজন্য জেলা ও কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল নামে। তিনি দল কে আত্মীয় করন করেননি।
আমরা গিয়াসউদ্দিন ভাইয়ের নেতৃত্বে আগামীতে তত্তাবধায়ক সরকার প্রতিষ্ঠা আন্দোলন সফল করে তুলবো। আমি গিয়াস ভাইয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...