নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   বড় ভাই-ভাতিজার বিরুদ্ধে ছোট ভাইয়ের থানায় অভিযোগ
অভিযোগ / বড় ভাই-ভাতিজার বিরুদ্ধে ছোট ভাইয়ের থানায় অভিযোগ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ফতুল্লায় নিজ স্বার্থ হাসিলের জন্য আপন ভাইয়ের সাথে শত্রুতা করে ক্ষতিসাধনের জন্য ভাই ও তার দুই ছেলের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন অপর ভাই আবদুল আজিজ।
মাসদাইর কাসফা টাওয়ারের ৫ম তলার বাসিন্দা মুত.আবদুল আলীম বেপারীর ছেলে আবদুল আজিজের অভিযোগে উল্লেখ করেন যে,১নং বিবাদী তার বড়ভাই আবুল কাশেম বিভিন্ন সময়ে তাকে ক্ষতিসাধন করার চেষ্টা করে যাচ্ছে।
এর সুত্রধরে গত ৬ সেপ্টেম্বর দুপুর ১২টায় তার নিকট মুঠোফোনের মাধ্যমে ২৫ লাখ টাকা দাবী করেন। কি কারনে তাকে টাকা দেব জানতে চাইলে তিনি বলেন যে তার কাছে নাকি টাকা পাওনা আছেন। এর ডকুমেন্ট রয়েছে কিনা জানতে চাইলে তিনি আমাকে অকট্য ভাষায় গালাগাল এবং প্রান নাশের হুমকী প্রদান করেন। এর ধারাবাহিকতায় পরের দিনও তিনি অঅবার আমার কাছে টাকা দাবী করেন। এ সময় আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে বিবাদী আমার বড় ভাই অপর বিবাদী তার দুই ছেলে আবির হোসেন ও রাফসান আনন্দকে দিয়ে আমাকে হত্যা করে লাশ গুম করে ফেলবে মর্মে হুমকী প্রদান করেন। দাবীকৃত টাকা না পেয়ে ১নং বিবাদী উল্লেখিতদের যোগসাজেসে আমাদের মালিকানাধীন কাসফা হোমস ডেভলপার লিঃ এর অফিসে জোড়পুর্বক অনুপ্রবেশ করে ম্যানেজার মো.নাসিরকে গালাগাল করে। বিবাদীদ্বয়কে ম্যানেজার শান্ত হতে বলিলে তারা ম্যানেজারকে মারধর করতে উদ্যত হয়।
অবস্থা বেগতিক বুঝে ম্যানেজার অফিস থেকে বেড়িয়ে যায়। এ সময় সুযোগ বুঝে বিবাদীদ্বয় কাঠের ডাসা ও এসএস পাইপ দিয়ে অফিসের বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে প্রায় ৫০ হাজার টাকা ক্ষতিসাধন করেন এবং অফিসে থাকা বিভিন্ন মুল্যবান দলিলপত্র ও কোম্পানীর প্রয়োজনীয় কাগজপত্রাদি বিবাদীদ্ব তাদের নিজ জিম্মায় নিয়ে চলে যায়। পরবর্তীতে ম্যানেজারের মাধ্যমে জানতে পেরে কাগজপত্রাদি ফেরত চাইলে ১নং বিবাদী পুনরায় ২৫ লক্ষ টাকা চায়। আমি যদি উক্ত টাকা না দেই তাহলে তারা সে কাগজপত্র আগুনে পুড়ে ফেলবে নষ্ট করাসহ আমাকে বিভিন্নভাবে ক্ষতিসাধন করবে বলে জানায়। উল্লেখ্য যে,১নং বিবাদী আমার মালিকানাধীন দুইটি দোকান,গ্যারেজ এবং আমার মালিকানাধীন কিছু সম্পত্তি জোড়পুর্বক ভোগদখল করিতেছে। এ দিকে এঘটনার তথ্য সংগ্রহ করতে গেলে মো.সেলিম নামে এক সংবাদকর্মীকে গালাগাল ও মারধর করে গুরুতর জখম করেছে আবুল কাশেমের দুই ছেলে আবির হোসেন ও রাফসান আনন্দ। এ ঘটনায়ও ভুক্তভোগী মো.সেলিম দু’সহোদরের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...