নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   ড. ইউনুসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শ্রমিক সমাবেশ 
বিচার দাবি / ড. ইউনুসের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শ্রমিক সমাবেশ 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ড. ইউনুস এর বিরুদ্ধে শ্রমিকদের দায়েরকৃত মামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার ( ৯ সেপ্টেম্বর ) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে  নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্যজোট ( ৭৪ শ্রমিক সংগঠন) এর আয়োজনে শিল্পের মালিক কতৃক শ্রমিকদের হয়রানী বন্ধকরন, শ্রমিকদের ন্যায্যদাবী বাস্তবায়ন, শ্রম আইন লঙ্ঘনকারী ড. ইউনুস এর বিরুদ্ধে শ্রমিকদের দায়েরকৃত মামলার দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী ঐক্যজোট (৭৪ শ্রমিক সংগঠন) প্রধান সম্বনয়ক ও শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহমেদ পলাশ বলেছেন, বাংলার জনগন বাংলার টাকা দিয়ে প্রদ্মা সেতু করেছে শেখ হাসিনা।
কিন্তু ড. ইউনুস বিশ্ব ব্যাংকে ষড়যন্ত্র করে ঋন বন্ধ করিয়েছিলো। ড. ইউনুস শ্রমিকদের বেতন সহ নানা অধিকার থেকে বঞ্চিত করেছে। তার অধিনস্ত শ্রমিকদের শ্রম আইনের বিধান অনুযায়ী অনিয়ম করেছে তাই শ্রম আদালতে মামলা হয়েছে, মামলায় তার সর্বোচ্চ শাস্তি দাবি করছি। তাকে শাস্তির আওতায় না আনলে শোষিতরা মনে করবে বাংলাদেশে আপরাধ করে বেআইনী কাজ করে পার পাওয়া যায়। আমরা সকল ষড়যন্ত্র শ্রমিকরা মোকাবেল করবে।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন, ৭৪ শ্রমিক সংগঠন এর সাধারণ সম্পাদক গোলাম কাদের, দোকান প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়ন সভাপতি মোজ্জামেল হক, নারায়ণগঞ্জ জেলা দর্জি শ্রমিক ইউনিয়ন এর সভাপতি রুহুল কবির, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু,জাতীয় শ্রমিক লীগ ফতুল্লা থানার ,সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া সাত্তার, সহসভাপতি মোঃ অহিদুর রহমান,সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন রাজু সহ ৭৪ শ্রমিক সংগঠন অসংখ্য নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...