নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তি শালী ও অবহিতকরন সভা অনুষ্ঠিত
সুস্বাস্থ্য / নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তি শালী ও অবহিতকরন সভা অনুষ্ঠিত
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তি শালীকরণ প্রকল্প হেপাটাইটিস বি সংক্রমন স্ক্রিনিং ও জনসচেতনতামূলক কর্মসূচীর ফলাফল অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৮ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্যানেল মেয়র-১ কাউন্সিলর আব্দুল করিম বাবু,  ১৪ নং ওয়ার্ড
কাউন্সিলর মনিরুর জামান মনির, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ওসিত বরণ  বিশ্বাস, সাবেক প্যানেল মেয়র ও ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের  সংরক্ষিত মহিলা কাউন্সিলর আফসানা আফরোজ বিভা হাসান, সিটি কর্পোরেশনের চিকিৎসক ডা. মোস্তফা সহ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অন্যান্য কর্মকর্তা ও  কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্যানেল মেয়র আব্দুল করিম বাবু বক্তব্যে  বলেন আমাদেরকে পরিচ্ছন্নতা কর্মীদের পাশে থাকতে হবে এবং সার্বিক সহযোগিতা করেতে হবে। কারণ ওনারা আছেন বলেই আমাদের সহর পরিছিন্ন আছেন এবং আমরা সুস্থ আছি। তিনি আরো বলেন ওনারা সুস্থ থাকলে আমরা সুস্থ থাকব। এসময় তিনি জানান ৭০০ কর্মীদের স্কিনিং করা হয়েছে এর মধ্যে ৫ জনের পজিটিভ পাওয়া গেছে। এই পরিচ্ছন্নতা কর্মীদের বিনামূল্যে চিকিৎসা সেবা সহযোগিতা করতে মেয়র মহোদয়কে অবহিত করবো।
পাশাপাশি একজন প্যানেল মেয়র হিসেবে এবং একজন প্রতিনিধি হিসেবে এই ভ্যাকসিনের যেকোন মতেই হয় প্রায় ১০০ জনের যে অর্থটা সেটা আমি নিজে বহন করব। এবং তিনি আরো জানান ১১৩২ জন পরিচ্ছন্নতা কর্মীর জন্য সমাজের যারা ধন-বান আছেন তাদেরকে নির্দেশ করেন এই পরিচ্ছন্ন কর্মীদের পাশে দাঁড়াতে। এবং তিনি সর্ব  শেষ বলেন মাননীয় মেয়র মহোদয় দেশের বাইরে থাকার কারনে এখানের দায়িত্ব আমাকে পালন করতে হচ্ছে । এবং আজকে আমি প্রথম এই দায়িত্ব পালন করছি এবং এখানে উপস্থিত সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছি। সম্মেলনে আরো অনেকজনই তাদের বক্তব্য রাখেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...