নারায়ণগঞ্জ  মঙ্গলবার | ২৬শে মে, ২০২৬ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ গ্রীষ্মকাল | ৮ই জিলহজ, ১৪৪৭

শিরোনাম
  |   প্রবাসী অপহরণ আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ   |   বক্তাবলীতে ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করেছে দুই যুবক আটক ১   |   সোনারগাঁয়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত আমিনুল ইসলাম   |   ১০ টাকা চাঁদা না দেয়ায় অটো চালককে পিটিয়ে হত্যা   |   শব্দ দূষণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান ৪ যানবাহনকে জড়িমানা    |   বন্দরে প্রকাশ্যে ড্রেজার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ   |   আবাসিক গভীর নলকূপের কর ও রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে সমাবেশ   |   বসতবাড়ীতে ডাকাতি ১০ ভরি স্বর্ণালঙ্কার লুট   |   বাংলাদেশে ঈদুল আজহা ২৮ মে জাতীয় চাঁদ দেখা কমিটি   |   কালবৈশাখী ঝড়ের তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি নিহত ১ আহত ৫   |   সোনারগাঁয়ে ঠিকাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা   |   ১২ মামলায় আইভী’র জামিন বহাল, মুক্তিতে বাধা নেই   |   র‍্যাবের অভিযানে দেশীয় অস্ত্র সহ আটক ৩ মাদকের আস্তানায় আগুন   |   দুই সহোদরকে কুপিয়ে নগদ টাকা স্বর্ণালংকার লুট করেছে ডাকাতদল   |   রূপগঞ্জে চুরি হওয়া মোটরসাইকেল সহ এক আসামি গ্রেফতার   |   সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত   |   ব্যবসা দখলে নিতে পরিকল্পিত ভাবে ডিস ব্যবসায়ি নাছিরকে ছুরিকাঘাতে হত্যা   |   সোনারগাঁয়ে হামে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু   |   নবীগঞ্জ খেয়াঘাটে টোল আদায়কারীদের হাতে কলেজ ছাত্রী লাঞ্ছিত   |   অবৈধভাবে পরিচালিত দুইটি ইটভাটাকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর
 প্রচ্ছদ   জেলার খবর   বাপ্পি হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল
প্রতিবাদ / বাপ্পি হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে অটো রিক্সা চালক সাইদুল ইসলাম বাপ্পি হত্যা মামলার প্রধান আসামী লিটন গ্রেফতারের পর গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে ফাঁসির দাবিতে জনতা বিক্ষোভ মিছিল করেছে। মামলা এজাহার সূত্রে জানাজায়, ১৩ সেপ্টেম্বর মামলার প্রধান আসামী লিটন তার শ্বশুর বাড়ি যাওয়ার কথা বলে বাপ্পির অটোরিকশা ভাড়া নেয়। রাতে ছেলে বাড়ি ফিরে না আসায় পরিবারের সবাই তাকে খুঁজতে শুরু করে খোঁজাখুঁজির একপর্যায়ের পরেরদিন ১৪ সেপ্টেম্বর বাপ্পির লাশ খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ এলাকা একটি ডোবায় পাওয়া যায়।

লিটন তাকে হত্যা করে তার অটো রিক্সাটি ছিনতাই করে নিয়ে যায় বলে মামলায় উল্লেখ্য করা হয়। এ ঘটনায় বাপ্পির মা পারভিন আক্তার বাদী হয়ে ১৭ সেপ্টেম্বর লিটন কে প্রদান আসামি করে আরো ২-৩ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি হত্যা মামলার রুজু করেন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার দিবাগত রাতে গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি লিটন সহ এ ঘটনায় জড়িত সন্দেহে হাফিজ, তৌফিক,হযরত ,

বিল্লাল নামে আরো চারজনকে গ্রেফতার করেছে। তাদের গ্রেফতারের সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে গোপালদী পৌরসভা এলাকার শত শত মহিলা,এবং পুরুষ বুধবার সকালে গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে অবস্থান করে আসামিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে। পরে আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব ঘটনাস্থলে গিয়ে বাপ্পি হত্যা মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামিদের নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণের প্রক্রিয়া চলছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...