নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   জেলার খবর   সাইজিং মিলে নিষিদ্ধ  জুট ও পলিথিন পোড়ানো বন্ধের দাবিতে বিক্ষোভ
প্রতিবাদ / সাইজিং মিলে নিষিদ্ধ  জুট ও পলিথিন পোড়ানো বন্ধের দাবিতে বিক্ষোভ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩

আড়াইহাজার প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাইজিং মিলে নিষিদ্ধ জুট পোড়ানোর বন্ধের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী এলাকায় হাবিবুর রহমানের সাইজিং মিলে অবৈধ ভাবে চামরা, জুতা, পলিথিন এবং বিভিন্ন প্লাষ্টিক পোড়ানোর কারণে রাতের বেলায় ভেলিভারি পাইপ দিয়ে আগুন এবং দিনের বেলায় বেরুচ্ছে কালো ধোঁয়া । এ ঘটনার কারণে ওই এলাবাসী রয়েছে আতন্কে।

বুধবার সকালে ওই এলাকার শত শত নারী পুরুষ জড়ো হয়ে মিলটি বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে।আগুন বের হওয়ার কারণে রাতে ঘুমিয়ে থাকা মানুষের বাড়িতে আগুন লেগে যেকোনো ধরনের বড় ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দিনের বেলায় কালো ধোঁয়া বের হওয়ার কারণে নষ্ট হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। মিলের আশেপাশের মানুষ জানায় এ কালো ধোঁয়া বের হওয়ার কারণে শিশু ও বয়স্করা শ্বাসকষ্ট এবং চর্ম রোগে আক্রান্ত হয়ে পড়ছে। এ ছাড়াও কৃষকের সকল ফসল নষ্ট হয়ে যাচ্ছে।

মিলের পাশেই দাইয়ানের মালিকানাধীন একটি পোল্ট্রি খামারে প্রায়ই মুরগি মরে যাচ্ছে। কালো ধোঁয়া এবং নিষিদ্ধ জুট পোড়ানো বন্ধের লক্ষ্যে এলাকাবাসী চার বছর পূর্বে নারায়ণগঞ্জের পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসক ,পুলিশ সুপার এবং আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করলেও কোন প্রতিকার পাননি। কোন প্রকার পরিবেশ ছাড়পত্র ছাড়াই গ্ৰামের মাঝখানে এ মিল কিভাবে চালাচ্ছেন তা নিয়ে গুঞ্জন চলছে এলাকায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অবিলম্বে এ মিলটি বন্দের দাবি জানান এলাকাবাসী । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...