নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   টাঙ্গাইল জেলা কল্যাণ সমিতি, সোনারগাঁও আয়োজনে নৌ-ভ্রমণ
ভ্রমন / টাঙ্গাইল জেলা কল্যাণ সমিতি, সোনারগাঁও আয়োজনে নৌ-ভ্রমণ
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

সোনারগাঁও প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলা কল্যাণ সমিতি, সোনারগাঁও আয়োজনে নৌ-ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ সেপ্টেম্বর) টাঙ্গাইল জেলা কল্যাণ সমিতি, সোনারগাঁও সদস্যদের উদ্যোগে দিনভর এই নৌ-ভ্রমণের আয়োজন করা হয়। এদিন সকাল ৯টায় উপজেলার বৈদ্যের বাজার লঞ্চ ঘাট থেকে এ নৌ-ভ্রমণ শুরু হয়। ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় কালাপাহাড়ীয়া পথে বিশনান্দী যান। সেখানে বাংলাদেশ ফল গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।

নৌ-ভ্রমণে অংশ নিয়েছিলেন সমিতির সদস্য,পরিবারের সদস্যসহ প্রায় ১৫০ জন। নৌ-ভ্রমণে টাঙ্গাইল জেলা কল্যাণ সমিতির সদস্যদের ছেলে মেয়ে যারা ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪ জনকে পুরস্কার প্রদান করা হয় ।এই নৌ-ভ্রমণের আনন্দ আড্ডায় সদস্যদের বিভিন্ন গান, কবিতা, কৌতুক, ছড়া পরিবেশনসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে পরামর্শ করা হয়। টাঙ্গাইল জেলার নিবাসী যারা সোনারগাঁও এ বসবাসরত ও চাকরীরত তাদের একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন ।

উক্ত সমিতির কার্যনির্বাহী কমিটিতে আছেন- সভাপতি-ডাঃ ওবায়দুল হক প্রাক্তন সিভিল সার্জন নারায়ণগঞ্জ ,সহ-সভাপতি-মোঃআলী হায়দার ব্যবস্থাপক সোনারগাঁও শাখা বাংলাদেশ কৃষি ব্যাংক ,সাধারণ সম্পাদক- ডাঃ মোহাম্মদ মনজুরুল হাসান সোনারগাঁ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা,সহ-সাধারণ সম্পাদক- মোঃ আনোয়ার হোসেন সহকারী অধ্যাপক সোনারগাঁও সরকারি কলেজ,কোষাধ্যক্ষ-মো:আলমগীর হোসাইন প্রভাষক সোনারগাঁ জি.আর.ইনস্টিটিউশন । #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...