নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   সোনারগাঁও পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
বিলুপ্ত / সোনারগাঁও পৌর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মোবাইল ছিনতাইয়ের মামলায় সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খাঁন সাজুকে গ্রেফতারের পর সোনারগাঁও পৌরসভা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
সোমবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিব ইবান স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। পাশাপাশি এ ইউনিটের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় সাংগঠনিক উদ্যোগ গ্রহনের নির্দেশনা নিয়েছেন জেলা ছাত্রলীগকে।
এদিকে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মো. আজিজুর রহমান আজিজ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল স্বাক্ষরিত আরেক চিঠিতে সোনারগাঁও পৌর সভার সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খাঁন সাজুকে তাদের পদ থেকে ২০১৯ ও ২০২১ সালে অব্যাহতি দেওয়া হয়েছে এমন বার্তা দেওয়া হয়।
উল্লেখ রোববার মধ্যে রাতে মোবাইল ছিনতাইয়ের ঘটনায় তাদের গ্রেফতার করে পুলিশ, পরে সোমবার দুপুরে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর র‍্যাব পরিচয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চেšরাস্তা এলাকায় একটি প্রাইভেটকার থেকে ২৮৩টি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এঘটনায় রোববার দুপুরে কুমিল্লার কোতয়ালী থানার বাসিন্দা মোবাইল ব্যবসায়ী মো. সুমন মিয়া বাদী হয়ে পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খাঁন সাজুসহ ৩ জনকে আসামী করে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করে।
এদিকে আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
গ্রেপ্তারের পর টনক নড়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির। পরে রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ পৌরসভা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...