নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   মহানগর   দুই সহোদরের ওপর হামলায় ৮ জনের বিরুদ্ধে মামলায় 
মামলা / দুই সহোদরের ওপর হামলায় ৮ জনের বিরুদ্ধে মামলায় 
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
বন্দর প্রতিবেদকঃ বন্দরে  শুল্ক আদায়কারি দুই সহোদরকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে দুই হাত ভেঙ্গে দেওয়ার ঘটনার ৩ দিন পর চর সৈয়দপুর এলাকার ত্রাস ফয়সাল ও কিলার কাশেম সম্রাট সহ ৮ জনের নাম উল্লেখ্য করে থানায় মামলা দায়ের হয়েছে। গত ৮ অক্টোবর বিকেলে শুল্ক ইজারাদার মোঃ সোহেল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ১১(১০)২৩ ধারা- ১৪৩/ ৩০৭/ ৩২৩/৩২৫/ ৩৭৯/ ৫০৬ পেনাল কোড-১৮৬০। এর আগে গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) বন্দর থানার ১৯নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ ল ঘাট এলাকায় এ ঘটনাটি ঘটে। ওই সময় হামলাকারিরা আহত দুই সহোদরের কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা ও ২টি মোবাইল সেট ছিনিয়ে নেয়।  মামলা দায়েরের ৬ দিন অতিবাহিত হলেও মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই শওকত আলী এ মামলার কোন আসামীকে গ্রেপ্তারের সংবাদ জানাতে পারেনি। সন্ত্রাসী হামলায় আহতরা হলো রকি (৩০) ও তার ছোট ভাই সাকিব (১৬)। স্থানীয়রা আহতদের মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে প্রেরণ করেছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বন্দর থানার ১৯নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ ল ঘাট এলাকা থেকে ওই অপহরনের ঘটনাটি ঘটে। অভিযোগ সূত্রে জানাগেছে, বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকার মোঃ ইসলাম মিয়ার ছেলে সোহেল ইসলাম সম্প্রতি নারায়ণগঞ্জ সদর থানার কয়লাঘাট হইতে প্রিমিয়ার সিমেন্টের দক্ষিন শেষ সিমানা পর্যন্ত শুল্ক আদায় কেন্দ্র  পয়েন্টটি ২০২৩ ও ২০২৪ইং অর্থ বছরের ১-৭-২০২৩ইং হইতে ৩০-৬-২০২৪ইং তারিখ পর্যন্ত ১১ লাখ ৫০ হাজার টাকা ১৫% ভ্যাট এবং ১০% ভ্যাট আয়কর বাবদ অর্থ পরিশোধ করে বি.আই.ডবিøউ.টিএ নিকট ইজারা গ্রহন করি। উল্লেখিত ঘাটটি বৈধ ভাবে ইজারা নেওয়ার পর থেকে শহরের চর সৈয়দপুর এলাকার মৃত দৌলত মেম্বারের দুই সন্ত্রাসী ছেলে ফয়সাল ও কিলার কাশেম সম্রাট গং শুল্ক ইজারাদারকে বাধা প্রদান করে আসছে।  বিবাদীগন জোর পূর্বক ভাবে উল্লেখিত স্পট থেকে গত ৩ মাসে ১৩ লাখ ৫০ হাজার টাকা সম্পর্ন অবৈধ ভাবে শুল্ক উঠিয়ে নিয়ে গেছে।
এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল ৯টায় অভিযোগের বাদী দুই কর্মচারি রকি ও তার ভাই সাকিব শুল্ক উঠানোর জন্য মদনগঞ্জ ল ঘাটে অবস্থান করার সময় চর সৈয়দপুর এলাকার মৃত সন্ত্রাসী ও চাঁদাবাজ ফয়সাল ও তার ভাই কিলার কাশেম সম্রাট  একই এলাকার আবুল মেম্বারের ছেলে হৃদয় জালাল মাদবরের ছেলে বিজয় একই এলাকার সাইফুল বন্দর থানার মদনগঞ্জ সৈয়ালবাড়ি ঘাট এলাকার শাহ আলম মিয়ার ছেলে মাছুম একই মৃত আহাম্মদ র্চাজেন মিয়ার দুই ছেলে সবুজ ও ইব্রাহিমসহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জন সন্ত্রাসী ধারালো দেশিয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে উল্লেখিত দুই কর্মচারির অপর অতর্কিত হামলা চালায়। ওই সময় হামলাকারি দুই সহোদরকে হত্যার উদ্দেশ্যে মদনগঞ্জ ল ঘাট থেকে অপহরন করে চর সৈয়দপুর এলাকা নিয়ে লোহার রড ও এসএস আইপ দিয়ে বেদম ভাবে পিটিয়ে কর্মচারি রকি বাম হাত ও তার ছোট ভাই সাকিবের ডান হাত ভেঙ্গে দিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে বন্দর থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান অব্যহত রয়েছে। চর সৈয়দপুর এলাকার চাঁদাবাজ ও সন্ত্রাসীদের অত্যাচার থেকে রেহাই পাওয়ার জন্য বি.আই.ডাব্লিউটিএ কর্তৃপক্ষসহ বন্দর থানা, নারায়ণগঞ্জ সদর থানা, সদর নৌ থানা পুলিশ ও র‌্যাব-১১ আশু হস্তক্ষেপ কামনা করেছে ভ’ক্তভোগী শুল্ক ইজারাদার সোহেল ইসলাম। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...