নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   ধর্ম   মহা অষ্টমীতে নারায়ণগঞ্জে কুমারী পূজা’র দেবীর আসনে বসলেন মিষ্টি চক্রবর্তী
দেবী দুর্গার কাছে মঙ্গল প্রার্থনা / মহা অষ্টমীতে নারায়ণগঞ্জে কুমারী পূজা’র দেবীর আসনে বসলেন মিষ্টি চক্রবর্তী
  ধর্ম || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ প্রতি বছরের মত এবারও উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নারায়ণগঞ্জের শ্রীশ্রী রামকৃষ্ণ মিশনে কুমারিপুজা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জে এবারের কুমারী দেবী ‘মিষ্টি চক্রবর্তী। দূর্গাপূজারই অংশ হিসেবে কুমারী পুজা হয়। রোববার সকাল ১১টায় নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে দূর্গাপূজার মহাঅষ্টমীর দিনে কুমারী পূজায় দেবীর আসনে বসেন নগরীর বিদ্যা নিকেতন হাই স্কুলের ৩য় শ্রেনীর শিক্ষার্থী মিষ্টি চক্রবর্তী। মিষ্টির বাব দীপঙ্কর চক্রবর্তী দেওভোগ লক্ষী নারায়ণ আখড়ার একজন পুরোহিত, মা শম্পা চক্রবর্তী একজন গৃহিণী।

কুমারী পূজা পরিচালনা করবেন রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ মহারাজ। তিনি জানান, শাস্ত্র মতে, প্রতিটি মেয়ের মাঝে মা বিরাজমান। সেটা জেনে কুমারী পূজা করা হয়। শিশুদের মধ্য থেকেই ভগবান আর্বিভূত হয়। তাই শিশুদের মন নিষ্পাপ বলে পূজা করা হয়। এবারের অনুষ্ঠানে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় কুমারী পূজার আনুষ্ঠানিকতা।
সট: স্বামী একনাথানন্দ মহারাজ অধক্ষ রাম কৃষ্ণ মিশন।
১৯০৯ সালে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার পর থেকেই নারায়ণগঞ্জ দুগাপুজার অষ্টমী দিনে কুমারী পুজা হয়ে আসছে। প্রায় একশত বছর আগে স্মামী বিবেকানন্দ নয়জন কুমারিকে নিয়ে এই পুজাী প্রচলন করেছিলেন। তারই ধারা বাহিকতায় প্রতি বছর কুমারী পুজা অনুষ্ঠিত হয়ে আসছে।


এদিকে কুমারী পূজা কে ঘিরে নারায়ণগঞ্জ শহর ও শহরতলীসহ দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার হিন্দু সম্প্রদায়ের লোকজন ভিড় জমায় রামকৃষ্ণ মিশনে। দেবীর আসনে বসার শিশুটিকে প্রণাম করেন অঞ্জলি প্রদান করা হয় পরে প্রাসাদ বিতরণ করা হয়। ভক্ত অনুসারীরা জানান কুমারী পূজায় এসে দেশের মঙ্গল কামনা সহ ভক্তদের নিজের মনের বাসনা পূরণের জন্য নানা মানত করে থাকেন। ২০ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য
দিয়ে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। নারায়ণগঞ্জ জেলার পরিবেশে বিরাজ করছে উৎসবের এক আমেজ। প্রিয়জনদের নিয়ে মন্ডপে মন্ডপে ঘুরে সময় পার করছে কিশোর-কিশোরীসহ সব বয়সের মানুষ। এবার নারায়ণগঞ্জের ২২৪টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গোৎসব। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...