নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   মহানগর   স্কুল ছাত্রীদের কাবাডি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
প্রকল্প পাশ / স্কুল ছাত্রীদের কাবাডি প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দর উপজেলায় বালিকাদের কাবাডি প্রতিযোগীতা ও প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বুধবার (১ নভেম্বর) দুপুরে বন্দর উপজেলার সরকারি হাজী ইব্রাহীম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজ মাঠে এ কাবাডি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার চারটি স্কুল অংশগ্রহন করে। স্কুলগুলো হলো- হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ,

নবীগঞ্জ গার্লস স্কুল, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও বন্দর গার্লস স্কুল। খেলায় নবীগঞ্জ গার্লস স্কুলকে হারিয়ে হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল এন্ড কলেজ  চ্যাম্পিয়ন হয়। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসার হীরা আক্তারের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা একাডেমি সুপারভাইজার মোহাম্মদ মামুন খান ও সরকারি হাজী ইব্রাহিম আলম চাঁন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল কাইয়ুম খান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বন্দর উপজেলার ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সিরাজুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।অনুষ্ঠানে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদা বলেছেন, পড়া লেখার পাশাপাশি আমাদেরকে বেশি বেশি করে খেলাধূলা করতে হবে। খেলাধূলা মানুষের দেহকে সুস্থ রাখে এবং মনকে চাঙ্গা রাখে। খেলাধূলা শারীরিক গঠন বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা পালন করে। আমি যতটুকু জেনেছি খেলাধূলায় বন্দরে বেশ সুনাম রয়েছে। সে সুনাম তোমাদেরকে ধরে রাখতে হবে। তোমাদের মধ্য থেকে আগামী দিনে যেন জাতীয় দলের খেলোয়ার তৈরি হতে পারে সেদিকে লক্ষ রেখে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। বন্দর উপজেলার ৫টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধূলার সরমঞ্জামের জন্য ২ লাখ টাকার একটি প্রকল্প পাশ হয়েছে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...