নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   গোলাম দস্তগীর গাজীকে মাঠ গোছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
নির্বাচনী প্রস্তুতি / গোলাম দস্তগীর গাজীকে মাঠ গোছানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩

রুপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জের জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে আসার পরিবেশ তৈরী করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে মাঠ গোছানোর নির্দেশ নিয়েছেন। শুক্রবার (৩ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও মন্ত্রীর বিশেষ সহকারী এমদাদুল হক।


প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে পরপর তিনবার রূপগঞ্জ আসন থেকে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীককে আওয়ামীলীগের মনোনয়ন দেন। এরপর থেকে রূপগঞ্জের উন্নয়নে গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বে বদলে গেছে রূপগঞ্জ। চতুর্থবার দলীয় মনোনয়নের অপেক্ষায় তিনি। এছাড়া ৪ নভেম্বর ঢাকায় আওয়ামী লীগের সমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার সকালে প্রস্তুতি সভা করেছে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠন। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ,বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এমপি।


সভায় বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, বিএনপির বিরুদ্ধে আমরা লড়তে জানি। ২০০৬ সালে বিএনপিকে আমরা পরাজিত করে মাঠ আমাদের দখলে নিয়ে এসেছি। আমরা মাঠ ছেড়ে কোথাও যাইনি। ৪ নভেম্বর ঢাকায় সমাবেশ সফল করার জন্য রূপগঞ্জ থেকে ১০ হাজার নারীসহ ৩৫ হাজার লোক নিয়ে যাবো। আমরা কোন মিথ্যা কথা বলি না, যা বলি সেইটা করি।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সামনে কঠিন সময় আসছে। এই অগ্নিপরীক্ষায় আমাদেরকে পাস করতে হবে। কেউ এক পা পিছু হবেন না। পরে জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় ৪ নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন গোলাম দস্তগীর গাজীসহ নেতৃবৃন্দ।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...