নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   তারেকের হাত থেকে দেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে – এমপি খোকা
যানসচল   / তারেকের হাত থেকে দেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে – এমপি খোকা
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধের প্রতিবাদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থান নিয়ে গাড়ি সচল করে দিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত মোগরাপাড়া চৌরাস্তাসহ আশপাশ এলাকায় অবরোধের প্রতিরোধে সড়কে অবস্থান করেন বিপুল সংখ্যক জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তবে সোনারগাঁয়ে কোনো সহিংসতার খবর পাওয়া  

এ সময় দেখা যায় এমপি লিয়াকত হোসেন খোকা নিজে উপস্থিত থেকে মহাসড়কে যান চলাচলের সহযোগিতা করেন।

এসময় এলাকাবাসীর উদ্দেশ্যে এমপি খোকা বলেন, তারেক জিয়া ও তার সন্ত্রাসী বাহিনীর হাত থেকে জনগণকে মুক্ত করতে হবে। লন্ডনে বসে তারেক জিয়া যে স্বপ্নই দেখুক সে স্বপ্ন কার্যকর হবে না। তারেকের হাত থেকে এই বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করতে হবে। আমাদের দেশের জনগণ এখন জ্বালাপোড়াও নৈরাজ্য ও অপ্রীতিকর পরিস্থিতি চায় না, মানুষ সুখে থাকতে চায়। তাই আজকের এই অবরোধকে জনগন প্রত্যাখান করেছে।

তিনি বলেন,নির্বাচন হবে যথা সময়েই হবে বিএনপির অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি নির্বাচন বানচাল করতে পারবে না। আমাদের মত রাজনৈতিক দল থেকে সাধারণ মানুষ আশা করে শান্তিতে বসবাস করতে। এজন্য প্রত্যোকটা নেতাকর্মীদের সর্তক থাকার আহবান জানান তিনি।

এসময় অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুর রউফ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু নাঈম ইকবাল,সহ-সভাপতি দেওয়ান উদ্দিন চুন্নু ,গরীবে নেওয়াজ,যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু,যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়,প্রচার সম্পাদক ফজলুল হক মাস্টার,পৌর জাতীয় পার্টির সভাপতি এমএ জামান, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, সফি জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান মোতালেব ভূইয়া মেম্বার,সোনারগাঁ উপজেলা জাতীয় যুবসংহতি আহবায়ক কাজী নাজমুল ইসলাম লিটু,পৌর জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, হাসান ইমাম, মো: মাইনুল ইসলাম মামুন,সাবেদ আলি মেম্বার, সাকিব মেম্বার,সোহেলসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...