নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   বিএনপি’ জামাতের তৃতীয় দফা অবরোধ প্রত্যাখ্যান করেছে সর্বস্তরের মানুষ
প্রতিরোধ / বিএনপি’ জামাতের তৃতীয় দফা অবরোধ প্রত্যাখ্যান করেছে সর্বস্তরের মানুষ
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
নিজাম উদ্দিন আহমেদ -রূপগঞ্জ প্রতিবেদকঃ বিএনপি জামাতের তৃতীয় দফায় ৪৮ ঘন্টা অবরোধের প্রথম দিনে অবরোধ প্রত্যাখ্যান করেছে পরিবহন চালকরা সব ধরনের যানবাহন চালাতে শুরু করেছে।  গাজীপুর চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে পরিবহন চালকরা সকাল থেকে গাড়ি চলাচল শুরু করে দেয়। দশটার দিকে গোলাকাইল এলাকায় গিয়ে দেখা যায় এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতুর টোলপ্লাজা থেকে ভুলতা গোলচক্কর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
যানজটে পড়ে থাকা এক ট্রাক ড্রাইভার বাবুল মিয়া বলেন পরিবহন শ্রমিকরা এ অবরোধ প্রত্যাখান করে রাস্তায় গাড়ি বের করেছে তাই আমিও করেছি।
আমরা এ অবরোধ মানি না। অবরোধ না মানার অধিকারও আমার গণতান্ত্রিক অধিকার আছে।
অন্যদিকে বিএনপির নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে সকাল থেকে অবরোধের প্রতিবাদে মিছিল করে আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
নিউজ লেখা পর্যন্ত রূপগঞ্জের কোথাও কোন নাশকতার সংবাদ পাওয়া যায়নি। নাশকতা ও নৈরাজ্য ঠেকাতে সকাল থেকে সড়কের গুরুত্বপূর্ণ সকল স্থানেই আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিলো চোখে পড়ার মতো। গোলাকান্দাইল কাঞ্চন রূপসী বরপা ও যাত্রামুড়া এলাকায় তাদেরকে সর্তক অবস্থায় দেখা যায়।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...