নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   মানিকগঞ্জ-২ আসনে টুলুর পক্ষে নৌকার মনোনয়ন চেয়ে চেয়ারম্যানদের ফেষ্টুন-ব্যানার
মনোনয়ন প্রত্যাশী / মানিকগঞ্জ-২ আসনে টুলুর পক্ষে নৌকার মনোনয়ন চেয়ে চেয়ারম্যানদের ফেষ্টুন-ব্যানার
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ টানা ১৫ বছর আওয়ামীলীগ ক্ষমতায়। মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর-সদরের আংশিক) আসনে বর্তমান এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগম। ২০০৮ সালে সংরক্ষিত . ২০১৪ সালে দলীয় মনোনয়ন পেয়ে বিনা প্রতিদ্বন্ধিতায় ও সর্বশেষ ২০১৮ সালে পুনরায় মনোনয়ন পেয়ে নির্বাচনের মাধমে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সংসদ সদস্য মমতাজ বেগম বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে ইমেজ সংকটে পড়ায় তার কাছ থেকে সরে গেছেন সংসদীয় এ আসনের দুই উপজেলা চেয়ারম্যান ও পৌর কাউন্সিলরসহ ডজন খানেক নৌকায় মার্কায় নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ। তারা এমপি মমতাজের সভা-সমাবেশ বয়কট করে বিভিন্ন সময় তার বিরুদ্ধে প্রকাশ্যে বক্তব্যও দিচ্ছেন। এসব চেয়ারম্যানরা সমর্থন জানিয়েছেন নৌকার মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহমেদ টুলুকে।

সেই সাথে জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহি উদ্দিনসহ একাধিক দায়িত্বশীল পদে থাকা নেতারাও সমর্থন জানিয়েছেন। আসনটিতে প্রার্থী পরিবর্তনের দাবিতে সোচ্ছার হয়ে ওঠেছেন তারা। এদিকে, টুলুর বিভিন্ন রাজনৈতিক সমাবেশে জেলার এ বর্ষীয়ান নেতার উপস্থিতি লক্ষ্য করা গেছে। ইতিমধ্যে টুলুর পক্ষে নৌকা মার্কার মনোনয়ন দাবিতে ফেষ্টুন-ব্যানার দিয়েছেন-বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌর কাউন্সিলর ও জেলা-উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের দায়িত্বশীল পদে থাকা নেতারা। এরা হচ্ছেন- আওয়ামীলীগের সহ-সভাপতি ও বলধারা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুল মাজেদ খান, সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও তালেবপুর ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী, আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও জয়মন্টপ ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহাদৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও চান্দহর ইউপি চেয়ারনম্যান চেয়ারম্যান শওকত হোসেন বাদল, ধর্ম বিষয়ক সম্পাদক ও ধল্লা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ সদস্য ও জামির্ত্তা ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেন মোল্লা,বয়রা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, এবং চারিগ্রাম ইউপি চেয়াম্যান দেওয়ান রিপন। সিংগাইর পৌর কাউন্সিলর সামসুল হক, কামাল হোসেন ও সমেজ উদ্দিন ব্যানার ফেষ্টুন দিয়ে টুলুকে সমর্থন জানিয়েছেন।

এ ছাড়া দলের দায়িত্বশীল পদে থাকা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মীর মো. শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম. উপজেলা যুবলীগের সভাপতি মো. তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো.রমিজ উদ্দিন, কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মনি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আওয়ামলীগের সভাপতি মোসা. শারমিন আক্তারসহ অসংখ্য দায়িত্বশীল পদে থাকা নেতারা নৌকা মনোনয়ন দাবি করে দেওয়ান জাহিদ আহমেদ টুলুর পক্ষে ফেষ্টুন-ব্যানার দেয়ায় সংসদীয় এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি।এ প্রসঙ্গে মানিকগঞ্জ-২ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী দেওয়ান জাহিদ আহমেদ টুলু বলেন, আমি বিগত ২০ বছর ধরে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ডে জনগনের পাশে আছি। সেই সঙ্গে রাষ্ট্রীয় ও দলীয় অনুষ্ঠানগুলো যথায়থভাবে পালন করছি। সকলের আকুণ্ঠ সমর্থন তারই বর্হিঃপ্রকাশ। আশা করি, স্থানীয় দলীয় নেতাকর্মীদের মতামতকে গুরুত ও জনমত জরীপের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে তার দলের প্রার্থী হিসেবে মূল্যায়ন করবেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...