নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   কাশীপুর ইউনিয়নের নসিংপুরে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত
কর্মীসভা / কাশীপুর ইউনিয়নের নসিংপুরে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বীর বাঙালী ঐক্য গড়ো, বাংলাদেশ রক্ষা করো’ এই স্লোগানকে সামনে রেখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার উত্তর নসিংপুর এলাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আইয়ুব আলী।

কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী বলেছেন, আওয়ামী লীগের উন্নয়নে পুরো বাংলাদেশ ছেয়ে গেছে। আমরা বাংলাদেশের স্বাধীন নাগরিক। দেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে তা বিএনপির আমলে হয় নাই। বিএনপি আসলে কোন দলই না। যারা রাজনীতির নামে মানুষ হত্যা করে, তারা রাজনীতিবিদ হতে পারে না। সাধারণ মানুষের সমর্থন নেই বিএনপির প্রতি। আপনারা আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনলে আমাদের দল কাশিপুরে বাকি কাজগুলো স্বয়ংসম্পূর্ণ করবে।

কাশীপুর ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওয়ার্ড মেম্বার আলহাজ্ব মোঃ শামীম আহমেদের সভাপতিত্বে ও ৩ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জানে আলম বাদশা’র সার্বিক পরিচালনায় এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সাবেক দপ্তর সম্পাদক হাজী মোঃ ইউনুস আলী মেম্বার, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ সাত্তার ও কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি দুলাল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...