নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   রাজনীতি   মহাসড়কে বাস থাকলেও যাত্রী নেই!
পরিস্থিতি / মহাসড়কে বাস থাকলেও যাত্রী নেই!
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ  বাংলঅদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ডাকা চতুর্থ দফা অবরোধের শেষদিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বেড়েছে যানবাহনের চাপ। তবে যাত্রী সংকটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে যানবাহনগুলোকে। এছাড়া আজ মহাসড়কে চলাচল করছে দূরপাল্লার যানবাহনও।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় ও সাইনবোর্ডে সরেজমিনে গিয়ে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, অলস সময় পার করছেন টিকিট বিক্রেতারা। যাত্রী না থাকায় নির্দিষ্ট সময় ছাড়ছে না কোনো বাস। ফলে বাসের হেলপারদের যাত্রীর জন্য হাকঁডাক করতে দেখা গেছে। এরপরও মিলছে না যাত্রীর দেখা।

জাহাঙ্গীর বেপারী নামের এক যাত্রী বলেন, হাসপাতালে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। বাস পেলেও দীর্ঘক্ষণ একটি স্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখছে। ফলে যান চলাচল স্বাভাবিক থাকলেও ভোগান্তির শিকার হতে হচ্ছে।

আরিফ হোসেন নামের এক বাসচালক বলেন, অবরোধের ভয়ে এতদিন বাস নামাইনি। আজ নামিয়ে দেখি যাত্রী খুবই কম। তাই বিভিন্ন স্ট্যান্ডে যাত্রীর জন্য বারবার বাস থামাতে হচ্ছে।

আব্দুর করিম নামের এক টিকিট বিক্রেতা জানান, আজ সকাল থেকে বসে আছি। এখনো পর্যন্ত আশানুরূপ টিকেট বিক্রি করতে পারিনি।

কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা মহাসড়কে কাজ করে যাচ্ছি।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, এখনো পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। যেকোনো অরাজকতা ঠেকাতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...