নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   ঘরে ঘরে গিয়ে ক্ষমা চেয়ে নৌকার ভোটে চাইতে হবে – ভিপি বাদল
শান্তি সমাবেশ  / ঘরে ঘরে গিয়ে ক্ষমা চেয়ে নৌকার ভোটে চাইতে হবে – ভিপি বাদল
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল বলেছেন,১৪ বছর শেখ হাসিনা ব্যপক উন্নয়ন করেছে তার জন্য দোয়া করবেন। নির্বাচনের টাইমে অনেকে আসবে নির্বাচনের আগে বাসে সিএনজিতে, যানবাহনে আগুন দেয় এটা কেমন কাজ। আগুনে পুইড়া যারা মারা যায় তাদের দেখতে বিএনপির কেউ যায়না শেখ হাসিনা যায়। বিএনপির ভাইয়েরা নির্বাচনে আসেন আগুন সন্ত্রাস বন্ধ করেন। যারা ফিলিস্তিনে বোমা মেরে মানুষ মারে ও দেশে আগুন দিয়ে মানুষ মারে তার কোন পার্থক্য নাই। ঘরে ঘরে গিয়ে ক্ষমা চেয়ে নৌকার পক্ষের ভোট চাইতে হবে।মানুষ কে পেনশন স্কীমের আওতায় নিয়ে আসছে শেখ হাসিনা।

আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নুর মোল্লা ও সাধারণ সম্পাদক সালেহ আহম্মেদ খোকনের সংবর্ধনা অনুষ্ঠান এবং শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

সোমবার (১৩ নভেম্বর)  বিকাল ৪ টায় পুরান গোগনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ নেতা শহীদুল্লাহ্ পাটোয়ারীর সভাপতিত্বে সংবর্ধনা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিরউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ আল মামুন,আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলী নুর মোল্লা,সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন সরকার, আলীরটেক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসবি শাহীন সরকার,মোঃ সালাউদ্দিন রানা, আওয়ামী লীগ নেতা হাজ্বী মোঃ শরীফ হোসেন, মোঃ জয়নাল আবেদীন, শহীদুল্লাহ্ পাটোয়ারী,সওদাগর খান,বাচ্চু মেম্বার, সদর থানা যুবলীগের সহ সভাপতি মোঃ মনির হোসেন, আশরাফউদ্দিন পাঠান প্রমুখ।

আলীরটেক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম বিপ্লবের স ালনায় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আব্দুল মালেক,বাতেন পাঠান,শুক্কুর মেম্বার, মোঃ সালাউদ্দিন, মাসুদ পারভেজ প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...