নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   তফসিল ঘোষণায় কাশীপুর ইউপি আ’লীগের উদ্যোগে আনন্দ মিছিল
আনন্দ মিছিল / তফসিল ঘোষণায় কাশীপুর ইউপি আ’লীগের উদ্যোগে আনন্দ মিছিল
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় তফসিল ঘোষণার পর বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সারা বাংলাদেশ ব্যাপী নৌকার সমর্থনে আনন্দ মিছিল বের হয় এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ সহযোগী সংগঠনের উদ্যোগে নৌকার সমর্থনে আনন্দ মিছিল বের করা হয়। এতে শত শত নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের নেতৃবৃন্দরা কাশীপুর ইউনিয়ন এর প্রতিটি ওয়ার্ড প্রদক্ষিণ করে পুনরায় কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিরোধ মঞ্চে এসে সমাপ্তি করে।

কাশীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী সভাপতিত্বে এবং যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন’র সার্বিক পরিচালনায় এসময় নৌকার সমর্থনে অনুষ্ঠিত মিছিলটিতে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোমেন সিকদার, সাধারণ সম্পাদক এম এ সাত্তার, সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক রেহান শরীফ বিন্দু, সদস্য দুলাল হোসেন, যুবলীগ নেতা মুন্না আহমেদ ও ছাত্রলীগ নেতা মোঃ কবীর সহ অসংখ্য নেতৃবৃন্দ।

আনন্দ মিছিলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে পূনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য ভোটারদের আহবান জানান। পাশাপাশি নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমানকে পুনরায় নির্বাচিত করার লক্ষ্যে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থেকে বিজয় নিশ্চিত করার আহবান জানান। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...