নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   সোনারগাঁয়ে মাসুমের নেতৃত্বে আ`লীগের বিশাল আনন্দ র‍্যালি
আনন্দ র‍্যালি / সোনারগাঁয়ে মাসুমের নেতৃত্বে আ`লীগের বিশাল আনন্দ র‍্যালি
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

সুমন মিয়া – সোনারগাঁ প্রতিবেদকঃ  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নেতৃত্বে  পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সংগঠনের ১৫ থেকে ২০ হাজার নেতাকর্মীরা বিশাল আনন্দ র‍্যালি করেছে।

এসময় ‘শেখ হাসিনা সরকার, বার বার দরকার, ৭ তারিখ সারাদিন, নৌকা মার্কায় ভোট দিন’ শেখ হাসিনার মার্কা নৌকা, নৌকা, স্লোগানে স্লোগানে মুখরিত হয় আনন্দ  র‍্যালি।

পরে আনন্দ র‍্যালিটি উপজেলার পিরোজপুর প্রতাপনগর থেকে শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক দিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পিরোজপুর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয়।

সেখানে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ কর।

এসময় মাসুদুর রহমান মাসুম বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি সাধারণ জনগন আস্থাসিল হয়েই ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে মহাসড়কে আনন্দ মিছিলে অংশ নিয়েছে।দেশের চলমান উন্নয়ন অব্যাহত রাখতে আবারও জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে হবে।বিএনপি জামাতের যেকোন নাশকতা ঠেকাতে আমরা উপজেলা আওয়ামীলীগের পাশাপাশি সাধারণ মানুষ মহাসড়কে অবস্থান নিবে।

আনন্দ র‍্যালিতে পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক ফিরোজ মোল্লা, যুগ্ম আহবায়ক ডা: আতিক উল্লাহ, উপজেলা আ’লীগ নেতা হাজী আলম চাঁন, বাদল হোসেন, তাজুল ইসলাম,রফিক মেম্বার, মোশাররফ মেম্বার, সাবেক মেম্বার হালিম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ ও আবু সাঈদ,উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগরসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...