নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   জেলার খবর   সন্ত্রাসী হামলায় শাহ সিমেন্ট ফ্যাক্টরী শ্রমিক শাওন জখম
হামলা  / সন্ত্রাসী হামলায় শাহ সিমেন্ট ফ্যাক্টরী শ্রমিক শাওন জখম
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় শাহ সিমেন্ট ফ্যাক্টরী শ্রমিক শাওন (২২) জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ঘটনায় আহত শ্রমিক বাদী হয়ে গত বুধবার (১৫ নভেম্বর) দুপুরে বখাটে সিরাজলসহ আরো অজ্ঞাত নামা ২/৩ জনকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।

এর আগে গত মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধস্থ প্রেমতলা তিন রাস্তারমোড়ে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। আহত শ্রমিক শাওন উল্লেখিত এলাকার শহিদুল ইসলামের ছেলে। অভিযোগ সূত্রে জানাগেছে, শাওন দীর্ঘ দিন ধরে শাহ সিমেন্ট ফ্যাক্টরীতে শ্রমিকের কাজ করে আসছে। এ সুবাদে শাওন তার সহকর্মীদের সাথে কোন বিষয়ে কথা বললে বখাটে সিরাজল বিনা কারনে শাওনকে অকথ্য ভাষায় গালাগালি করে থাকে।

শাওন যাদের সাথে কথা বলে এবং কাজ করে  বখাটে সিরাজলের তাদের বিভিন্ন সময়ে কথা কাটাকাটি হয়। শাওনের কাজের প্রয়োজনে তার সহকর্মীদের সাথে কথা বললে ওই সময় বদমেজাজী সিরাজল শাওনকে মারধর করে আসছিল। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বাড়ি সামনে শাওন কাজের প্রয়োজনে তার সহকর্মীদের সাথে কথা বলার সময় বখাটে ও বদমেজাজী সিরাজুলসহ অজ্ঞাত নামা ২/৩জন সন্ত্রাসী  ক্ষিপ্ত হয়ে শাওনের উপর অতর্কিত হামলায় চালায়। ওই সময় হামলাকারি বখাটে সিরাজল মিয়া শাওনকে এলাপাথারী ভাবে মারপিট করে নিলাফুল জখমসহ চায়ের কেটরী দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করেন।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...