নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম    |   আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   নৈরাজ্যের প্রতিবাদে হাজী কামাল উদ্দিন’র নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল    |   মেগা প্রকল্পের আড়ালে বিপুল পরিমান অর্থ পাচার করা হয়েছে – জাকারিয়া সুমন   |   নাসিকে নারীদের আত্মকর্মসংস্থানে সরঞ্জাম, পুষ্টি সহায়তা, সেলাই মেশিন বিতরণ   |   শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৯তম শুভ আবির্ভাব দিবস উদযাপন   |   মহানগর ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা   |   ভূমিদস্যু দখল বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিলেন ইউএনও – শিবানী সরকার   |   নিষিদ্ধ আ’লীগের অবৈধ মিছিলের প্রতিবাদে মহানগর বিএনপির বিক্ষোভ   |   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেছিলেন – সাখাওয়াত   |   ভূমি দৎসুদের বিরুদ্ধে মামলা করে জীবন বাঁচাতে এলাকা ছাড়াল আমির হোসেন    |   সুইচ গিয়ারসহ ৩ ছিনতাইকারি আটক   |   চাষাড়ায় শুভ হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন গ্রেফতার ৩   |   বিরোধীদলীয় নেতার সঙ্গে বিকেএমইএ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক
 প্রচ্ছদ   আইন-অপরাধ   বন্দরে কিশোরী ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্তার
গ্রেফতার / বন্দরে কিশোরী ধর্ষণ মামলায় প্রেমিক গ্রেপ্তার
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ বছরের এক হোসিয়ারী শ্রমিককে  ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণের ঘটনায় লম্পট প্রেমিক আবু তাহের (১৯)কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ধর্ষক আবু তাহের বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মামুদনগর এলাকার নুরুল ইসলামের ছেলে। পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে সকালে ডাক্তারি পরীক্ষার জন্য সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করেছে।  অপরদিকে  গ্রেপ্তারকৃতকে বুধবার (২১ নভেম্বর) দুপুরে নারী শিশু নির্যাতন মামলায় আদালতে প্রেরণ করেছে ।

গত বুধবার (২০ নভেম্বর) বিকেলে শহরের হাবিব টাওয়ারে অভিযান চালিয়ে উল্লেখিত লম্পট ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এর আগে গত শনিবার (১১ নভেম্বর)  সকাল ১১ টায় বন্দর থানার মাহমুদনগর এলাকায় এ ধর্ষণ  ঘটনাটি ঘটে। এ ব্যাপারে ধর্ষিতার মা আলেয়া বেগম বাদী হয়ে গত বুধবার (২১ নভেম্বর) রাতে ধর্ষক আবু তাহেরকে আসামি করে বন্দর থানায় এই মামলা দায়ের করেন। যার মামলা নং – ২০(১১)২৩।

মামলার বাদিনী সূত্রে জানা গেছে, মামলার বাদিনীর ১৪ বছরের হোসিয়ারি শ্রমিক মেয়ে দীর্ঘদিন ধরে শহরের হাবিব টাওয়ারের সপ্তম তলায় জান্নাত হোসিয়ারিতে কাজ করে আসছিল। উল্লেখিত টাওয়ারে কাজ করার সুবাদে  বন্দর থানার মাহমুদনগর এলাকার নুরুল ইসলাম মিয়ার ছেলে আবু তাহের সাথে উল্লেখিত কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে । একই থানার বন্দর রুপালী আবাসিক ১নং গলি এলাকায়  বসবাসরত ১৪ বছরের কিশোরি এক সাথে কাজ করার সুবাদে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর বেলা ১১ টায় প্রেমিক আবু তাহের তার প্রেমিকা হোসিয়ারি  নারী শ্রমিককে বিয়ে করার প্রলোভন দেখিয়ে তার নিজ বাড়িতে এনে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষিতা বিষয়টি তার পরিবারকে জানালে এ ঘটনায় তার মা বাদী হয়ে গত মঙ্গলবার রাতে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...