নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   জ্বালাও-পোড়াও নৈরাজ্যের প্রতিবাদে  শামীম ওসমানের শান্তি মিছিল
শান্তি মিছিল / জ্বালাও-পোড়াও নৈরাজ্যের প্রতিবাদে  শামীম ওসমানের শান্তি মিছিল
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

সিদ্ধিরগঞ্জ প্রতিবেদকঃ বিএনপি ও জামায়াতের লাগাতার হরতাল ও অবরোধ কর্মসূচির নামে সারাদেশে আগুন, সন্ত্রাস, জ্বালাও-পোড়াও ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শান্তি মিছিল ও সমাবেশের ডাক দেন নারায়ণগঞ্জ -০৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান।সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত শান্তি মিছিল ও সমাবেশকে সফল করার লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের সভাপতি ও নাসিক কাউন্সিলর মতিউর রহমান মতির নেতৃত্বে তিন হাজার নেতাকর্মী নিয়ে শান্তি মিছিলে অংশগ্রহণ করেন বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগ নেতা আশরাফ উদ্দিন।

গতকাল ২২ নভেম্বর (বুধবার) দুপুর আড়াইটায় গোদনাইল মেঘনা ডিপো গেইটের সামনে থেকে মিছিল নিয়ে শামীম ওসমানের সভাস্থান ২নং গোদনাইল ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডে এসে অবস্থান নেন। এসময় আশরাফ উদ্দিন বলেন, দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশের উন্নয়ন করেছে এই উন্নয়নের কথা পূর্বে থাকা কোন সরকার কখনও চিন্তাও করেনি।তার এই ধরনের উন্নয়ন আরও করার লক্ষ্যে ভবিষ্যত উন্নয়নের প্রজেক্টগুলো তার হাতে রয়েছে। সেগুলো সফল করার জন্য বাংলাদেশে আবারও এই শেখ হাসিনাকে প্রয়োজন। বর্তমানে দেশের সাধারণ জনগণ শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে উৎফুল্ল হয়ে উঠেছে। আর আমরা শেখ হাসিনার আস্থাভাজন নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়নের রুপকার মাননীয় এমপি শামীম ওসমান সাহেবের নেতৃত্বে রাজপথে ছিলাম, ইনশাআল্লাহ সামনেও তার সকল নির্দেশনা মেনে রাজপথে ঐক্যবদ্ধ থাকবো। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...