নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল   |   নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে
 প্রচ্ছদ   জেলার খবর   মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে নরসিংপুরে এ টি ডেইরী ফার্মের শুভ উদ্বোধন
মিলাদ দোয়া / মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে নরসিংপুরে এ টি ডেইরী ফার্মের শুভ উদ্বোধন
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ কাশীপুর ইউনিয়নের মধ্য নরসিংপুর এলাকায় মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আসলাম হাওলাদারের মালিকানাধীন এ টি ডেইরী ফার্মের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার কাশীপুর ইউনিয়নের মধ্য নরসিংপুর এলাকায় অবস্থিত উক্ত ফার্মটি দোয়া মাহফিলের মাধ্যমে উদ্বোধন করা হয়।

দেশে মাংস ও দুধের চাহিদা পুরণের লক্ষ্যে এ টি ডেইরী ফার্মে শুরুতেই জার্সি, শাইওয়াল, অস্ট্রেলিয়া ও ক্রসসহ মোট ২৬টি উন্নত জাতের গরু, হরিয়ানা ও তোতা জাতের ৮ টি ছাগল দিয়ে ফার্মটির যাত্রা শুরু করা হয়। এসময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আসলাম হাওলাদার বলেন, বেসরকারি শিল্পখাতকে এগিয়ে নিতে বর্তমান সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে।

সেই ধারাবাহিকতায় বজায় রাখতে নিরাপদ গরু উৎপাদন ও বাজারজাতকরণের লক্ষ্য নিয়ে এ টি ফার্মের উদ্বোধন করা হয়েছে। এই ফার্মের দেখাদেখি বেসরকারি পর্য়ায়ে অন্যান্য শিল্পপতিরাও এগিয়ে এলে দেশের চাহিদা মিটিয়ে দুধ বিদেশেও পাঠানা যাবে। এ টি ডেইরী ফার্মের মালিক মোঃ আসলাম হাওলাদারের সভাপতিত্বে এসময় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজ সেবক মোঃ মশিউর রহমান দুলাল, আওয়ামী লীগ নেতা রেহান শরীফ বিন্দু, মোঃ মনির হোসেন, মোঃ আওলাদ বেপারী, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ রনি, মোঃ খলিলুর রহমান, মোঃ আলী নূর, মোঃ আক্তার, মোঃ জসিম, মোঃ বাবুল, মোঃ আলাল ও মোঃ কাদির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...