নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   অপরিকল্পিত কনটেইনার পোর্ট নির্মাণ বাতিলের দাবি প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি   |   মাসে ৪০ লাখ টাকার চাঁদাবাজি ডিসিকে স্মারকলিপি দিল শ্রমিক দল নেতা   |   স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন কুমিল্লার সিভিল সার্জন   |   ফতুল্লায় কুবি শিক্ষার্থীর লাশ উদ্ধার স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগে পুলিশ হেফাজতে    |   প্রতারক দম্পতি এনজিওর ১০ লাখ টাকা উত্তোলন করে উদাও   |   মাকসুদা হত্যা মামলা রিমান্ড শেষে আসামী আদালতে প্রেরণ   |   আইনজীবী জালাল উদ্দিন ভূঁইয়া ও আফরোজা বেগমের মৃত্যুতে ‎শোকসভা ও দোয়া   |   কাশীপুরে ৫ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করলো লায়ন্স ক্লাব   |   বন্দরে আলোচিত মাকসুদা হত্যা মামলায় সাদ্দাম ও তায়েম হাবিব গ্রেপ্তার   |   শুক্রবার বন্দরে আহলে বায়াত কনফারেন্সে আসছেন স্কলার সাইফুল আজম বাবর আল-আজহারী   |   ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে বন্দরের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান   |   বিশিষ্ট সার্জন অধ্যাপক ডক্টর কে এম আশরাফ আলী’র ইন্তেকাল   |   জয় বাংলা শ্লোগান দেয়ার ঘটনায় আইভীর আইনজীবী সহ তিনজন গ্রেপ্তার   |   বঙ্গসাথী ক্লাবের কোষাধ্যক্ষ প্রয়াত মামুন স্মরনে আলোচনা দোয়া   |   কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা   |   পরিকল্পিত ষড়যন্ত্রের প্রতিবাদে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ   |   সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   |   পরিকল্পিত ভাবে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল   |   মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে তারেক জিয়া পরিষদের যোগদান   |   না’গঞ্জের ক্রীড়া সার্বিক উন্নয়ন ও আধুনিকায়ন সরকার কাজ করবে – মাহাবুব উল আলম 
 প্রচ্ছদ   জেলার খবর   এস আই আঃ বারেক হাওলাদার ১০ম বারের মত শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত 
শ্রেষ্ঠ  / এস আই আঃ বারেক হাওলাদার ১০ম বারের মত শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত 
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দর থানায়  ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারের বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরুপ সম্মাননা ও জেলায় দশম বারের মতো অক্টোবর/২৩ শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে আবারও পুরস্কৃত করা হয়েছে বন্দর থানার এস আই (নিঃ) আঃ বারেক হাওলাদার’কে। শনিবার  (২৫ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার এর কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোনা সভার সভাপতি জেলার সুযোগ্য পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল পিপিএম (বার) উল্লেখিত  এস আই’র হাতে এ সম্মাননা প্রদান করেন। এসময় না’গঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ আমীর খসরু, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মার্মা ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ সোহানসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সকল থানার অফিসারগণ উপস্থিত ছিলেন। এর আগে জেলায় ৯ বার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করেছেন এস আই আঃ বারেক হাওলাদার। অক্টোবর/২৩ সহ ১০ বার জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে সম্মাননা গ্রহণ করেন তিনি। এস আই (নিঃ) আঃ বারেক হাওলাদার বলেন, জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যার এবং বন্দর থানার অফিসার ইনচার্জ স্যার এর দিক নির্দেশনায় সকল অফিসার – ফোর্সদের নিরলস প্রচেষ্টা ও পরিশ্রমের বিনিময়ে এই অর্জন সম্ভব হয়েছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...