নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   রাজনীতি   আড়াইহাজারে চতুর্থ বারের মত নৌকা প্রতীক পেলেন নজরুল ইসলাম বাবু
নৌকা প্রতীক / আড়াইহাজারে চতুর্থ বারের মত নৌকা প্রতীক পেলেন নজরুল ইসলাম বাবু
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩

শাহজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন লাভ করলেন এমপি আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। রোববার আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ি চুড়ান্ত ভাবে মনোনীত হিসেবে নারায়ণগঞ্জ-২ ( আড়াইহাজার) আসন থেকে নজরুল ইসলাম বাবুর নাম ঘোষণা করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।

আলহাজ্ব নজরুল ইসলাম বাবু এ নিয়ে চতুর্থবারের মত দলীয় মনোনয়ন লাভ করলেন এবং এর আগে পর পর তিনবার তিনি দলীয় মনোনয়ন লাভ করে এমপি নির্বাচিত হয়েছিলেন।

এ বছর আড়াইহাজার থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে বেশ কয়েকজনের নাম উঠে আসছিল। তারা হলেন, থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব শাহাজালাল মিয়া, ব্রæনাইয়ে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, কৃষিবিদ হাবিব মোল্লা, মোজাহেদুর রহমান হ্যালো সরকার ও এ্যডভোকেট ইকবাল পারভেজ। সব শেষে সকল জল্পনা কল্পনার অবসানের পর রোববার চুড়ান্ত ভাবে নজরুল ইসলাম বাবু কে মনোনীত করে দলটি।

নজরুল ইসলাম বাবুর নাম মনোনীত হবার সংবাদ পাওয়ার সাথে সাথে আড়াইহাজারে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আনন্দ উল্লাস শুরু করে। তারা এ সময় উপজেলা আওয়ামলীগের অফিসের সামনে জড়ো হয়ে আনন্দ মিছিল করে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...