নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   রাজনীতি   শামীম ওসমানের মনোনয়ন নিশ্চিতে কাশীপুরে আওয়ামী লীগের আনন্দ মিছিল 
আনন্দ মিছিল / শামীম ওসমানের মনোনয়ন নিশ্চিতে কাশীপুরে আওয়ামী লীগের আনন্দ মিছিল 
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে একেএম শামীম ওসমান টানা তৃতীয় বারের মতো দলীয় মনোনয়ন পাওয়ায় কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যাগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণার পর সন্ধ্যায় ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আনন্দ মিছিলে স্থানীয় নেতাকর্মীরা একেএম শামীম ওসমানকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন।

কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে এবং যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন’র সার্বিক পরিচালনায় এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ সাত্তার, আওয়ামী লীগ নেতা আমির উল্লাহ রতন, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান সহ অঙ্গ ও সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। ২১ নভেম্বর সন্ধ্যায় মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে দলটির দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানান, ৩ হাজার ৩৬২টি মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...