নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার   |   নারীর প্রতি সহিংসতা বন্ধে ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন করেছে “অধিকার”   |   বন্দরে ২টি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জরিমানা   |   নাসিকের চরম উদাসিনতায় বন্দর থানার মূল ফটকের সামনে ময়লার ভাগার   |   রাতের আঁধারে বসতঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ   |   চাঞ্চল্যকর মাকসুদা হত্যা মামলার ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ   |   কাশীপুর হাসেমবাগে তথ্য সংগ্রহ করতে গেলে পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা   |   বন্দর উপজেলায় নরমাল ডেলিভারি সংক্রান্ত স্বাস্থ্য উপকরণ বিতরণ    |   নারায়ণগঞ্জের সিনেপ্লেক্স ও সিনেস্কোপে চলছে দেশের ছবি ‘যাপিত জীবন’   |   ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ওরশ মোবারকের প্রস্তুতি সভা    |   মোটরসাইকেল ও অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে ৬ মাসের শিশু সাইফান নিহত   |   আ’লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল   |   সব জল্পনা-কল্পনার অবসান এটাই ইসলামের সৌন্দর্য – আবুল কাউছার আশা   |   ৩৫ বছরের খরিদকৃত সম্পদ বাড়িঘর ভাঙচুর করে বেদখলের চেষ্টার অভিযোগ   |   জাতীয় সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে – জেলা প্রশাসক   |   নতুন জিমখানায় মাদক কারবারির প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন   |   আমরা চাই আমাদের শ্রমিকরা যেন তাদের ন্যায্য অধিকার পায় – আজাদ   |   পৌরপিতা আলী আহাম্মদ চুনকার  চিশতি (রহঃ) ৪৩ তম পবিত্র ওরশ মোবারক    |   কেক কেটে আনন্দ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী পালন   |   ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের কর্মী সংগ্রহ অনুষ্ঠিত
 প্রচ্ছদ   আইন-অপরাধ   র‍্যাবের অভিযানে অবৈধ টাপেন্টাডল ট্যাবলেট ও ভারতীয় পণ্য’সহ আটক
আটক / র‍্যাবের অভিযানে অবৈধ টাপেন্টাডল ট্যাবলেট ও ভারতীয় পণ্য’সহ আটক
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় র‍্যাব-১১’র অভিযানে ৫০ লক্ষ টাকা মূল্যের অবৈধ টাপেন্টাডল ট্যাবলেট ও বিপুল পরিমান শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় পণ্য’সহ ২ জন আসামীকে গ্রেফতার করেছে। সোমবার সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোডনামক স্থানে ফুটওভার ব্রীজের নীচে সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করেন এ সকল পন্য আটকসহ ২জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয় হলেণ কুমিল্লা লাকসাম ডোমবাড়িয়া এলাকার বাবুল মিয়ার ছেলে আব্দুল আজিজ (২৬) এবং নোয়াখালী কবির হাট এলাকার মৃত.সেলিম মিয়ার ছেলে মোঃ শাহিন উদ্দিন (২২)।
র‌্যাবের এএসপি সনদ বড়–য়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীদ্বয় জানায় যে, তারা পেশাদার মাদক ব্যবসায়ী ও চোরা চালান কারবারী। তারা দীর্ঘদিন যাবৎ একটি বিশেষ কৌশলে কাভার্ড ভ্যানে করে অবৈধ টাপেন্টাডল ট্যাবলেট ও শুল্ক ফাঁকি দেওয়া ভারতীয় পণ্য নারায়ণগঞ্জ ও ঢাকা’সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...