নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সাঃ) উদযাপনে নারায়ণগঞ্জে জশনে জুলুস র‍্যালী   |   শামছুল হক খানের ইন্তেকালে সকলের দোয়া চেয়েছেন পরিবার   |   সমাধান-১৮ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত   |   আমরা আইনজীবীরা কোনো বিভ্রান্তির ফাঁদে পা দেব না – আনোয়ার প্রধান   |   দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করছে – সাখাওয়াত   |   গ্যাস সংকট কাটিয়ে ডাইং শিল্পকে রক্ষ্যা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহবান    |   চর কিশোরগঞ্জে নিষিদ্ধ আ’লীগের ক্যাডার বাহিনী রনিকে কুপিয়ে যখন করেছে   |   কোনো অপরাধকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না – আবদুল জব্বার   |   ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যার ঘাতক শেখ সিফাতসহ গ্রেপ্তার-৯   |   আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু   |   ময়লা আবর্জনা পরিস্কার করা নিয়ে হত্যার হুমকিতে মামলা   |   পাইকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত   |   জাকির খানের উদ্যোগে গণতন্ত্রের মা খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ দোয়া   |   বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড   |   এশিয়ান হাইওয়ে সড়কে আন্ডার পাসের দাবীতে মানববন্ধন বিক্ষোভ   |   বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে  মহানগর বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া   |   নারায়ণগঞ্জে জাপানি ভাষা শিক্ষা কেন্দ্র হিকারি এডুকেশনের নবম শাখার উদ্বোধন   |   ফটো সাংবাদিক বিশাল আহমেদের পিতা’র মৃত্যুতে বিপিজেএ’র শোক প্রকাশ   |   আমাদের সমস্যাগুলোর কিছুটা স্থায়ী কিছুটা চলমান – আবুল কালাম এমপি   |   বন্দরে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল
 প্রচ্ছদ   জেলার খবর   একেএম শামীম ওসমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিয়েছে
মনোময়ন একেএম শামীম ওসমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দিয়েছে
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী সংসদ সদস্য জননেতা আলহাজ্ব একেএম শামীম ওসমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পত্র তার একমাত্র ছেলে অয়ন ওসমানকে নিয়ে জমা প্রদাণ করেন। বুধবার ২৯ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক’র কাছে তিন বারের নির্বাচিত সাংসদ একেএম শামীম ওসমান তার মনোয়ন পত্র জমা প্রদাণ করেন। এ সময় নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা- সিদ্ধিরগঞ্জ) আসন থেকে সাংসদ শামীম ওসমান নৌকা প্রতীক নিয়ে নির্বাচনের জন্য দলীয় সমর্থনের প্রতি যথাযত আস্থা ও ভালোবাসার সাথে উন্নয়ন করার আশাবাদ পূনরায় ব্যক্ত করেন। তাছাড়া জননেত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করে দেশ ও দশের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি প্রদাণ করেন।

 

মনোনয়ন পত্র জমা প্রদাণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাংসদ শামীম ওসমান বলেন, যারা এ দেশে সাধারণ মানুষকে আগুনে পুড়িয়ে হত্যা করে, যারা গাড়িতে আগুন দেয়, যারা সাধারণ মানুষের ভাগ্য নিয়ে খেলা করে তাদের আর এদেশের মানুষ ভোট দিয়ে ক্ষমতায় বসাতে চায় না। দেশে সার্বিক উন্নয়ন করে জননেত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশকে নিন্ম আয়ের দেশ হতে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করেছে। যা অতীতে কোন সরকার করতে পারেনি। আবারো নৌকা প্রতীক জয় লাভ করলে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। তাছাড়া এই আসনের জনগণ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকা মার্কায় জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করবে।

মনোনয়ন পত্র জমা প্রদাণকালে জননেতা সাংসদ শামীম ওসমানের সাথে কোন দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলো না কেন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানান, ডিসি অফিসে নির্বাচনী আচরণ বিধি লঘন সহ বি্ভিন্ন অসুবিধার কারনে তিনি নেতাকর্মী ছাড়া মনোনয়ন পত্র জমা প্রদাণ করেছেন। এ সময় শামীম ওসমান নেতাকর্মীদের কাছে রাগ না করতে অনুরোধ করেন।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...