নারায়ণগঞ্জ  | | |

শিরোনাম
  |   সরকারের প্রতি আস্থা রেখে ত্বকী সহ আলোচিত হত্যার বিচার চাইলেন – রফিউর রাব্বি   |   নদী ভাঙ্গন ঠেকাতে ব্যাবস্থা নিলেন নজরুল ইসলাম আজাদ   |   ফেনসিডিলের বিকল্প মাদক এক হাজার বোতল এসকাফ সিরাপ আটক   |   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকা সম্প্রসারনে যুক্ত হচ্ছে চার ইউনিয়ন   |   বন্দরে ৫ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ৭ জন গ্রেপ্তার   |   বন্দরে আইনশৃঙ্খলা চরম অবনতি ১ মাসে ৭ খুন, ৪ লাশ উদ্ধার ৭ ধর্ষণ   |   জগন্নাথদেবের রথযাত্রা উৎসব প্রস্ততিতে মতবিনিময় সভা   |   তালিমুল কুরআন প্রি-ক্যাডেট মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী সংবর্ধনা   |   আড়াইহাজারে অটোরিকশাচালককে হত্যা করে গাড়ি ছিনতাই   |   জাঙ্গাল আইলপাড়ায় এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন    |   তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বড় ঘাটতি পাবলিক প্লেসে প্রকাশ্যে ধূমপান   |   শিবা সানু ও বেবীকে আনিসুল ইসলাম সানির শুভেচ্ছা ও অভিনন্দন   |   মেঘনায় গভীর রাতে পিতা পুত্রকে কুপিয়ে মাছ ধরার জাল ও নগদ টাকা লুট   |   চাষাঢ়ায় সাংবাদিক প্রীতি’র ‘ফুড এন্ড ফ্যাশন কালেকশন’ এর শো-রুম উদ্বোধন    |   রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নাট্যজন  আনিসুল ইসলাম সানিকে বর্ণাঢ্য সংবর্ধনা   |   ময়লা ফেলতে ১০০ টাকার বেশী দাবি করলে প্রতিষ্ঠানের ঠিকাদারি বাতিল – প্রশাসক   |   শারীরিক প্রতিবন্ধী ব্যাক্তিকে অটোরিকশা দিল এমপি আজাদ   |   পদ্মা রেলসেতুর মাটি অপসারণে রেললাইন ঝুঁকি সৃষ্টি হবে না – রেলপথ মন্ত্রী    |   ছিনতাইকারী চোর সন্দেহে ওরা ১২ জন আটক   |   হানি ট্র্যাপে ফেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সর্বস্ব লুট ৭ জন গ্রেপ্তার
 প্রচ্ছদ   আইন-অপরাধ   বন্দরে যুবতী ধর্ষনের মামলায় ধর্ষকের ভাই ও ভাবি গ্রেপ্তার
ধর্ষন / বন্দরে যুবতী ধর্ষনের মামলায় ধর্ষকের ভাই ও ভাবি গ্রেপ্তার
  আইন-অপরাধ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

বন্দর প্রতিবেদকঃ বন্দরে ১৮ বছরের এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে  ধর্ষনের পর গর্ভপাত ঘটানোর মামলায় ধর্ষকের বড় ভাই ও তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর ইস্পাহানি এলাকার কাউছার মিয়ার ভাড়াটিয়া মৃত ইব্রাহিম সরদারের ছেলে আনোয়ার হোসেন (৩২) ও তার স্ত্রী কামরুন নাহার (২৬)। গ্রেপ্তারকৃতদের শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে বন্দর থানার একরামপুর ইস্পাহানী এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৮ নভেম্বর রাত ৮টায় বন্দর থানার ইস্পাহানী এলাকাস্থ কাউছার মিয়ার ভাড়াটিয়া ঘরে ধর্ষনের ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে ভুক্তভোগী ধর্ষিতা যুবতী বাদী হয়ে গত বৃহস্পতিবার  (৩০ নভেম্বর)  রাতে ধর্ষক আক্তার হোসেন, বড় বোন ফাতেমা বেগম, বড় ভাই আনোয়ার হোসেন ও তার স্ত্রী কামরুন নাহারকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করে। যার মামলা নং৩২(১১)২৩।

মামলার তদন্তকারি কর্মকর্তা মোহাম্মদ ফয়েজ হোসেন জানান,  মামলা দায়েরের ওই রাতে মামলার ৩নং ও ৪নং আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মামলার প্রধান আসামী ধর্ষক আক্তার হোসেনকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত আছে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...